খবর লাইভ : দীর্ঘ আড়াই বছরের প্রতীক্ষার অবসান। বৃহস্পতিবারই খুলে যাচ্ছে টালা ব্রিজ (Tala Bridge)। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) বিকেল ৪টেয় নবনির্মিত এই ব্রিজের আনুষ্ঠানিক উদ্বোধন (Inauguration) করবেন। পুজোর আগেই এই ব্রিজের উদ্বোধন করা হবে বলে প্রশাসনের তরফে সবুজ সংকেত মিলেছিল। অবশেষে মহালয়ার আগেই সাধারণ মানুষের জন্য খুলে যেতে চলেছে কলকাতা শহরের এই গুরুত্বপূর্ণ সেতু।
বৃহস্পতিবার এই সেতুর উদ্বোধন হলেও এই সেতুতে ভারী যান চলাচলে (Heavy Vehicle) নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। শুধুমাত্র দুই বা চার চাকার গাড়ি চলার জন্য প্রথমে অনুমতি দেওয়া হবে। এরপর ধাপে ধাপে মাসখানের মধ্যেই টালা ব্রিজে ভারী যান চলাচলের অনুমতি দেওয়া হবে বলে সূত্রের খবর।
ইতিমধ্যে নব নির্মিত টালা ব্রিজ কতটা নিরাপদ তা আইআইটি খড়গপুর (IIT Kharagpur) ও রেলের বিশেষজ্ঞরা খতিয়ে দেখছেন। মূলত এই ব্রিজ ঠিক কতটা ভারবহন (Weight Capacity) করতে সক্ষম সে বিষয়ে বিশদে খতিয়ে দেখে চলতি সেপ্টেম্বর মাসের ১৫ তারিখের মধ্যে রাজ্য সরকারকে রিপোর্ট দেওয়ার কথা ছিল। সেই রিপোর্ট (Report) ইতিমধ্যে নবান্নে২০ জন শল্যচিকিৎসকের কৃতিত্বে দেশে ‘প্রথম’ গোটা হাত প্রতিস্থাপন (Nabanna) জমা পড়েছে।
আরও পড়ুনঃ
২০২০ সালের জানুয়ারি মাসে ১০৯ বছরের পুরনো এই সেতু ক্রমশ দুর্বল হয়ে পড়ে। তারপরই ২০২০ সালের জানুয়ারি মাসে যান চলাচল সম্পূর্ণ বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। এরপর নতুন করে নির্মাণ করার পর বৃহস্পতিবার খুলতে চলেছে শহরের এই গুরুত্বপূর্ণ সেতু।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…