Special News Special Reports State

সবাই যখন ঠাকুর দেখেন, আমি তখন পাহারা দিই ! শ্রীভূমির পুজো উদ্বোধনে বললেন মমতা

0
(0)

খবর লাইভ : একজন বলেন, তিনি সারা দেশের চৌকিদার ৷ আর একজন বললেন, তিনি মানুষের পাহারাদার ৷ বৃহস্পতিবার নিজের পরিচয় এভাবেই দিলেন বাংলার প্রশাসনিক প্রধান মমতা বন্দ্যোপাধ্য়ায় (Mamata Banerjee) ৷ এদিন লেকটাউনে শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের (Sree Bhumi Sporting Club) পুজো উদ্বোধন করতে এসেছিলেন মুখ্যমন্ত্রী ৷ সেই মঞ্চেই বিধায়ক সুজিত বসুকে (Sujit Bose) সতর্ক করলেন ‘দিদি’ ! বুঝিয়ে দিলেন পুজোর নামে কোনও অনিয়ম বরদাস্ত করবেন না তিনি ৷ কারণ, সবার আগে তিনি জনগণের পাহারাদার ৷ ঠিক যেমন মোদি বলেন, তিনি দেশবাসীর চৌকিদার !

আরও পড়ুনঃ পুজোর মুখে খুলে গেল টালা ব্রিজ, মুখ্যমন্ত্রী বললেন পুজো উপহার

প্রতিবারই এখানে লক্ষ লক্ষ মানুষের ভিড় হয় ৷ এবারও (Durga Puja 2022) তার ব্যতিক্রম হবে না বলেই মনে করা হচ্ছে ৷ প্রতিবারই এই পুজোর জন্য ভোগান্তির শিকার হতে হয় আমজনতাকে ৷ শ্রীভূমি লাগোয়া সমস্ত রাস্তায় ভিড়ের চাপে যানচলাচল কার্যত বন্ধ হয়ে যায় ৷ এ নিয়ে মানুষের অভিযোগ অনেক ৷ কেউ কেউ বলেন, উদ্যোক্তাদের আয়োজনের জন্যই অযথা ভিড় বাড়ে এখানে ৷ ইচ্ছাকৃতভাবেই এমনটা করা হয় বলে কোনও কোনও মহলের দাবি ৷

এবারের পুজো নানা কারণে গুরুত্বপূর্ণ ৷ প্রথমত, এবারই কলকাতার পুজোকে হেরিটেজ তকমা দেওয়া হয়েছে ৷ ইউনেস্কোর আন্তর্জাতিক স্বীকৃতির পর পুজো ঘিরে কোনও অপ্রীতিকর ঘটনা ঘটুক, তা রাজ্য সরকারের কাছে কখনই কাম্য নয় ৷ এদিকে, গত বছর এই শ্রীভূমিতেই বুর্জ খলিফার আদলে মণ্ডপ তৈরি করা হয়েছিল ৷ তার লেজার লাইটে বিপাকে পড়েন বিমানচালকরা ৷ পরে সেই আলো বন্ধ করে দিতে হয় ৷ যদিও তাতে বিতর্ক থামেনি ৷ এছাড়া, বর্তমানে একের পর এক দুর্নীতির অভিযোগে রাজ্য সরকার তথা শাসকদল কিছুটা হলেও কোণঠাসা ৷ এই সময় কোনও অপ্রীতিকর পরিস্থিতি তৈরি হলে বিরোধীরা তা ইস্যু করতে কালক্ষেপ করবে না ৷

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *