খবর লাইভ : নিয়োগ দুর্নীতি মামলায় এবার আরও কড়া কলকাতা হাইকোর্ট। যাঁরা যোগ্য প্রার্থী হওয়া সত্ত্বেও ওয়েটিং লিস্টে আছেন, দীর্ঘদিন চাকরির জন্য অপেক্ষা করছেন, তাঁদের প্রত্যেককে চাকরি দেওয়ার কথা বললেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়।
আরও পড়ুনঃ অস্থায়ী বাস কর্মীদের বিক্ষোভ আন্দোলনের জেরে ডিপো থেকে কোনও সরকারি বাস বেরলো না
প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় (Primary Teachers Recruitment Scam) কলকাতা হাইকোর্টে জোড়া রিপোর্ট জমা দিল সিবিআই। ফরেনসিক রিপোর্ট সহ মামলার স্ট্যাটাস রিপোর্ট মুখবন্ধ খামে এদিন আদালতে জমা পড়ে। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার রিপোর্ট দেখে বিস্মিত বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় (Justice Abhjit Ganguly)। সিবিআই (CBI) কোর্টে জানিয়েছে, ”সুনির্দিষ্ট পথে এগোচ্ছে তদন্ত। শেষ পর্যায়ে রয়েছে তদন্ত। প্রাথমিক নিয়োগে অকল্পনীয় দুর্নীতি হয়েছে। পরীক্ষা না দিয়েই নিয়োগপত্র দিয়ে চাকরিতে ঢোকানো হয়েছে অনেককে।” এই রিপোর্ট দেখে বিচারপতি গঙ্গোপাধ্যায়ের প্রাথমিক প্রতিক্রিয়া ছিল, ”বিস্ময়কর।”
বেআইনিভাবে যাঁদের নিয়োগ করা হয়েছে, তাঁদের প্রত্যেককে চাকরি থেকে বরখাস্ত করে ওই যোগ্য প্রার্থীদের চাকরি দিতে হবে বলে জানিয়েছেন তিনি। বুধবার আদালতে ছিল নিয়োগ দুর্নীতি মামলার শুনানি। সেখানেই বেআইনি নিয়োগের তালিকা চেয়েছেন বিচারপতি।
নবম দশমের নিয়োগ সংক্রান্ত মামলায় এ দিন আদালতের তরফে জানতে চাওয়া হয়েছে, কতজনকে বেআইনি ভাবে নিয়োগ করা হয়েছে। তাঁদের চাকরি থেকে বরখাস্ত করে ওয়েটিং লিস্টে থাকা প্রার্থীদের চাকরি দিতে হবে বলে জানিয়েছেন বিচারপতি গঙ্গোপাধ্যায়।
এ দিন কেন্দ্রীয় সংস্থা সিবিআই নিয়োগ দুর্নীতিতে তাদের তদন্তের অগ্রগতি সম্পর্কে জানিয়েছে আদালতে। গত এপ্রিলে এই মামলায় সিবিআই তদন্তের নির্দেশ দেওয়া হয়েছিল কলকাতা হাইকোর্টের তরফ থেকে। চারটি এফআইআর হয়েছিল, তার ভিত্তিতে তদন্ত চলছে। এ দিন সিবিআই জানিয়েছে, হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়েছে কয়েকজনকে। ইতিমধ্যে সুবীরেশ ভট্টাচার্য গ্রেফতার হয়েছেন বলেও জানিয়েছে সিবিআই।
বিচারপতি এ দিন উল্লেখ করেন, যাঁরা যোগ্য তাঁদের চাকরি দেওয়ার সময় হয়েছে। তার আগে কতজনকে বেআইনিভাবে নিয়োগ করা হয়েছে সেটা জানা দরকার। সেটা সিবিআইকে জানানোর নির্দেশ দিয়েছেন তিনি। মেরিট লিস্ট ও ওয়েটিং লিস্ট প্রকাশ করলে বেআইনি নিয়োগ কেন হল, তা বোঝা যাবে বলে উল্লেখ করেন বিচারপতি।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…