এবার পুজোর দিনগুলো জেলেই কাটবে পার্থ-কল্যাণময়ের

খবর লাইভ : শিক্ষক নিয়োগ দুর্নীতিতে (SSC Recruitment Scam) ধৃত পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee) ও কল্যাণময় গঙ্গোপাধ্য়ায়ের (Kalyanmoy Ganguly) জামিনের আবেদনের বিরোধিতা করলেন সিবিআই-এর আইনজীবী ৷ তাঁর বক্তব্য, ধৃতদের সিবিআই হেফাজত না-দেওয়া হলেও অন্তত জেল হেফাজতে পাঠানো হোক ৷ বুধবার আলিপুর আদালতের (Alipore Judges Court) বিশেষ সিবিআই আদালতে (Special CBI Court) এই আবেদন করা হয় ৷

আরও পড়ুনঃ প্রাথমিকে নিয়োগে অকল্পনীয় দুর্নীতি হয়েছে, আদালতে জোড়া রিপোর্ট জমা দিল সিবিআই

এদিন সিবিআই-এর আইনজীবী আদালতে বলেন, ইতিমধ্যেই এই মামলায় এসপি সিনহা, অশোককুমার সাহাকে যুক্ত করা হয়েছে ৷ এঁরা বর্তমানে হেফাজতে রয়েছেন ৷ সকলেই দুর্নীতিতে অভিযুক্ত ৷ আজ আমি পার্থ চট্টোপাধ্যায় ও কল্যাণময় গঙ্গোপাধ্যায়কেও আরও কিছুদিনের জন্য হেফাজতে পাঠানোর আবেদন করছি ৷ দুর্নীতিদমন ধারায় অভিযুক্তদের বিরুদ্ধে মামলা রুজু করা হলেও পরবর্তীতে আরও কয়েকটি ধারা যোগ করা হয় ৷ কারণ, ধৃতদের প্রত্যেককে জেরা করে নানা তথ্য উঠে আসছে ৷ তার জেরেই অন্যান্য ধারা যুক্ত করা হয়েছে ৷ কিন্তু, পার্থ চট্টোপাধ্যায় ও কল্যাণময় গঙ্গোপাধ্যায় তদন্তে সেভাবে সাহায্য করছেন না ৷ তাই তাঁদের সঙ্গে আরও কথা বলা দরকার ৷ এছাড়া, বাকি দু’জন যাঁরা জেল হেফাজতে রয়েছেন, তাঁদেরও যাতে সংশোধনাগারে গিয়েই জেরা করা যায়, আদালতের কাছে সেই অনুমতিও চাইছি ৷
সিবিআই-এর আইনজীবী এদিন মূলত দু’টি আবেদন পেশ করেন ৷ প্রথমত, পার্থ চট্টোপাধ্যায় ও কল্যাণময় গঙ্গোপাধ্যায়কে আবারও হেফাজতে পাঠানো হোক ৷ এবং দ্বিতীয়ত, এস পি সিনহা, অশোককুমার সাহার বিচার বিভাগীয় বা জেল হেফাজতের মেয়াদ বাড়ানো হোক ৷ ধৃতদের একজনকেও জামিন দিলে তাঁরা তদন্তকে প্রভাবিত করতে তথ্যপ্রমাণ লোপাট করে দিতে পারেন, এমন আশংকাও প্রকাশ করেছেন সিবিআই-এর আইনজীবী।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

2 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

2 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

2 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

2 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

2 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

2 months ago