Special News Special Reports State

খিদের জ্বালায় কান্নাকাটি করায় এক শিশুকে খুন, গ্রেফতার পিসেমশাই

0
(0)

খবর লাইভ : বেনজির! ৪ বছরের এক শিশুকে খুন (murder) করার অভিযোগ পিসেমশাইয়ের বিরুদ্ধে। অভিযোগ, খিদের জ্বালায় কান্নাকাটি করায় ৪ বছরের এক শিশুকে দেওয়ালে মাথা ঠুকে ও গলা টিপে শ্বাসরোধ করে খুন করে পিসেমশাই। পিসেমশাইয়ের এমন অমানবিক আচরণে আতঙ্কিত প্রতিবেশীরা। নির্মম এই ঘটনাটি ঘটেছে সোনারপুর (Sonarpur) থানা এলাকার বেনিয়া বৌ এলাকায়। আশঙ্কাজনক অবস্থায় এনআরএস (NRS) হাসপাতালে ভর্তি আরও এক ৩ বছরের শিশু। ঘটনার পর অভিযুক্তকে রাতেই গ্রেফতার (arrest) করে পুলিস।

পুলিস ও স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গিয়েছে, ধৃতের নাম প্রসেনজিৎ মণ্ডল। এই দুই শিশুকে পিসেমশাইয়ের হেফাজতে রেখে কাজে গিয়েছিলেন তাঁদের মা। মঙ্গলবার রাতের বেলায় খাবার না খেতে পেয়ে দুই শিশুই কান্নাকাটি শুরু করে। এতেই রেগে যায় ধৃত প্রসেনজিৎ। তিনি নেশাগ্রস্ত অবস্থাতে ছিলেন বলেও জানা গিয়েছে। তারপর দুই শিশুর মাথা ঠুকে দেন তিনি। এতে তারা আরও কান্নাকাটি করলে তাদের গলা টিপে ধরে অভিযুক্ত। শিশুদের এইভাবে মারধর করার আওয়াজ শুনে বিষয়টি বাড়ির মালিক হান্নান মণ্ডলকে জানায় প্রতিবেশী। এরপর প্রতিবেশীরাই এসে দরজা খুলতে বললে প্রসেনজিৎ প্রথমে রাজী হয়নি। তারপর জোর করে দরজা খুলে তাঁরা ভিতরে ঢুকে দেখে কাঁথা মুড়ি দিয়ে দুই শিশুকে শোয়ানো রয়েছে।

এরপরই খবর দেওয়া হয় সোনারপুর থানায়। পুলিস গিয়ে ওই দুই শিশুকে উদ্ধার করে সোনারপুর গ্রামীণ হাসপাতালে যায়। কিন্তু সেখানে গেলে এক শিশুকে মৃত বলে ঘোষণা করে ও অন্যজনের অবস্থা আশঙ্কাজনক জানায় চিকিত্সকরা। ঘটনার পরই উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায়। দোষীর শাস্তির দাবি তুলেছে পরিবার।

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *