Special News Special Reports State

ক্লাস চলাকালীন স্কুলে বোমা বিস্ফোরণ, উড়ে গেল ছাদের অংশ; কারণ নিয়ে ধোঁয়াশা

0
(0)

খবর লাইভ : ক্লাস চলাকালীন স্কুলে আচমকা বোমা বিস্ফোরণ (Bomb Blast in School)। ঘটনাটি ঘটেছে টিটাগড়ের স্টেশন সংলগ্ন ফ্রি ইন্ডিয়া হাইস্কুলে । ঘটনার জেরে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে এলাকার (Titagarh Bomb Blast)। আতঙ্ক ছড়িয়ে পড়েছে স্কুলের পড়ুয়া এবং শিক্ষিক-শিক্ষিকাদের মধ্যে । খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছে টিটাগড় থানার পুলিশ বাহিনী ।

আরও পড়ুনঃ জন্মদিনে মোদির পাওয়া 1200 উপহার নিলামে তুলল কেন্দ্রীয় সরকার

শনিবার বেলা 11.30টা নাগাদ ক্লাস চলছিল সাউথ স্টেশন রোডের ফ্রি ইন্ডিয়া হাই স্কুলে । আচমকাই স্কুলের ছাদে বিস্ফোরণ হয় ৷ বিকট আওয়াজের তীব্রতায় হুড়োহুড়ি পড়ে যায় পড়ুয়াদের মধ্যে । আতঙ্ক ছড়িয়ে পড়ে শিক্ষক-শিক্ষিকাদের মধ্যেও । জানা গিয়েছে, বিস্ফোরণ হওয়ার খানিক পরেই ছিল টিফিন পিরিয়ড ৷ ফলে সে সময় বিস্ফোরণ হলে ভয়াবহতা আরও বাড়ত ৷

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *