খবর লাইভ : ডেঙ্গি প্রতিরোধে নোটিশ কলকাতা পুরসভার মেয়র পারিষদকে । তারক সিংকে নোটিশ পুরসভার স্বাস্থ্য বিভাগের। টালিগঞ্জ সার্কুলার রোডের জমিতে জমা জঞ্জালে মশার লার্ভা মেলার অভিযোগ।
খোদ কলকাতা পুরসভার নোটিশ তাদের মেয়র পরিষদ নিকাশি বিভাগ তারক সিংহকে। মেয়র পরিষদ তারক সিংহের ৩৪ বি টালিগঞ্জ সার্কুলার রোডের বাড়িতে নোটিশ দিলেন।
ওয়ার্ড নম্বর ৮১ এবং ১০ বোরো নম্বর ভেক্টর কন্ট্রোল অফিসার রবি প্রামাণিক। তাঁর সাহস এবং কর্তব্য নিষ্ঠার কথা নিজেই কলকাতা পুরসভার অধিবেশনে জানালেন মেয়র পরিষদ নিকাশি বিভাগ তারক সিংহ।
মেয়র পরিষদ নিকাশি বিভাগ তারক সিংহ বলেন যে টালিগঞ্জ সার্কুলার রোড এর একটা বাড়িতে জল ও জঞ্জাল জমছিল। যেখান থেকে ডেঙ্গু মশার জন্ম নেওয়ার একটা আশঙ্কা প্রকাশ করেই তাকে নোটিশ করা হয়েছে।
তারক সিং বলেন, আমিও খুশি যে একজন স্বাস্থ্য আধিকারিক নিজের কর্তব্য পালন করতে গিয়ে তিনি আমাকে নোটিশ করেছেন। আমি মনে করি সেই ভেক্টর কন্ট্রোল অফিসারকে সম্মানিত করা উচিত। এমনটাই জানলেন মেয়র পরিষদ নিকাশি তারক সিংহ। তিনি বলেন যে যিনি আমাকে নোটিশ করেছেন তাতে আমি প্রসংশিত যে এটা জেনেও যে একজন মেয়র পরিষদকে কলকাতা পৌরসংস্থার স্বাস্থ্য আধিকারিক নোটিশ করেছেন।
‘‘এটা একটা উদাহরণ হয়ে থাকবে যে সাধারণ মানুষের মত একজন মেয়র পরিষদকেও কলকাতা পৌর সংস্থার পক্ষ থেকে নোটিশ করা হল। ফলে সাধারণ মানুষ ও এই ঘটনা থেকে শিক্ষা নেবেন।’’ তারক সিংহ বলেন , ‘‘আমি সেই আধিকারিককে সম্মানিত করব। যিনি আমার বাড়িতে জঞ্জাল জমার জন্য মশাবাহিত রোগ প্রতিরোধে ব্যবস্থা হিসেবে আমাকেই নোটিশ পাঠিয়েছেন। সেটা থেকে বোঝা যায় যে কলকাতা পুরসভা নিজের মেয়র পরিষদ সদস্যদেরও যদি কোনো গাফিলতি থাকলে তাদেরকেও ছেড়ে কথা বলে না। জানালেন মেয়র পরিষদ নিকাশি বিভাগ তারক সিংহ।’’
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…