খবর লাইভ : সরিয়ে দেওয়া হল বিধাননগর কমিশনারেটের প্রধান সুপ্রতিম সরকারকে। তাঁর জায়গায় দায়িত্বভার নিচ্ছেন শিলিগুড়ি কমিশনারেটের সিপি গৌরব শর্মা। সুপ্রতিমকে পাঠানো হচ্ছে ট্রাফিক ও রোড সেফটির এডিজি ও আইজিপি পদে।
আরও পড়ুনঃ শূন্যপদে নিয়োগের দাবিতে বাম ছাত্র সংগঠনের পুরসভা অভিযান ঘিরে ধুন্ধুমার
বাগুইআটি কাণ্ডে পুলিশি গাফিলতির অভিযোগ ওঠে। এমনকি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে পুলিশের কাজে অসন্তোষ প্রকাশ করেন। সরিয়ে দেওয়া হয় বাগুইআটি থানার দায়িত্বপ্রাপ্ত আধিকারিককে। সূত্রের খবর, বিধাননগর কমিশনারেটের কমিশনার সুপ্রতিমকেও নিজের অসন্তোষের কথা জানান মুখ্যমন্ত্রী। এর পর ঘটনার তদন্তভার বিধাননগর পুলিশের হাত থেকে নিয়ে সিআইডিকে দেওয়া হয়। যদিও মূল অভিযুক্ত সত্যেন্দ্রকে গ্রেফতার করেছিল বিধাননগর পুলিশই। কিন্তু গোটা ঘটনাতেই পুলিশের কাজে অসন্তুষ্ট ছিলেন মুখ্যমন্ত্রী।বাগুইআটিতে জোড়া খুনের ঘটনার জেরেই সরতে হলো সুপ্রতিমকে এমনই মনে করছেন ওয়াকিবহালমহল।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…