খবর লাইভ : “বাঁশের চেয়ে কঞ্চির দর বেশি ৷” এবার তীব্র আক্রমণে অভিষেককে পালটা দিলেন দিলীপ ৷ বিজেপির নবান্ন অভিযান প্রসঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায় মন্তব্য করেছিলেন, নবান্ন অভিযানের (BJP Nabanna Abhijan) দিন পুলিশ অত্যন্ত ধৈর্যের কাজ করেছে ৷ আমি যদি পুলিশের জায়গায় থাকতাম, তাহলে আমি কপালে শ্যুট করতাম ৷
আরও পড়ুনঃ অনুব্রতকে জেরা করতে ফের আসানসোল সংশোধনাগারে সিবিআই
বিজেপির নবান্ন অভিযানে বিক্ষোভকারীদের হামলায় জখম পুলিশ আধিকারিক দেবজিৎ চট্টোপাধ্যায়কে এসএসকেএম হাসপাতালে দেখতে গিয়ে বুধবার এ কথা বলেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)৷ আজ তাঁর পালটা দিলেন দিলীপ ঘোষ (Dilip Ghosh) ৷ এদিন নিউটাউনের (Newtown) ইকোপার্কে প্রাতঃভ্রমণে এসে বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি বলেন, “বাঁশের চেয়ে কঞ্চির দর বেশি । উনি কি আজকাল বন্দুক নিয়ে ঘোরেন ? তাহলে গুলি করার কথা বলেন কীভাবে ?”
দিলীপ ঘোষ পুলিশ ও রাজ্য সরকারকে একহাত নেন ৷ তিনি বলেন, “এই পুলিশ ভবানীপুর থানায় টেবিলের তলায়, আলমারির পিছনে লুকিয়ে পরে । টানা জাতীয় সড়কে লুঙ্গি বাহিনী তাণ্ডব করল । এই পুলিস কোথায় ছিল ? ফালতু বাকওয়াস করবেন না । আপনাদের দম জানা আছে । কারও টিকির নাগাল পেয়েছেন ? গুলি চালাবেন ? এতো হিম্মত ? কালীঘাটে ডায়লগ দেবেন । বাইরে আসবেন না
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…