খবর লাইভ : নবান্ন অভিযানের ঝাঁজ অব্যাহত থাকল বিধানসভায় (Ruckus in Assembly)৷ বিধানসভার অধিবেশনের দ্বিতীয় দিনে শাসক ও বিরোধী দু পক্ষের তুমুল বিক্ষোভে সরগরম প্রথম পর্ব ৷ শাসকদলের দুর্নীতি নিয়ে যখন সরব হয় বিজেপি, তখনই শুভেন্দু অধিকারীর ‘ডোন্ট চাট মাই বডি’ (Don’t touch my body) মন্তব্য নিয়ে পাল্টা বিক্ষোভ দেখায় তৃণমূল ৷ অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় উঠে দাঁড়িয়ে দু পক্ষকেই থামতে অনুরোধ করলেও তাঁর সেই প্রচেষ্টা সফল হয়নি ৷ প্রথম পর্বের অধিবেশন মুলতুবির পর বিধানসভার বাইরে বেরিয়েও তুমুল বিক্ষোভ দেখান শাসক ও বিরোধী দলের বিধায়করা (Ruckus in West Bengal Assembly)৷
সরকারি নিয়োগ-সহ বিভিন্ন দুর্নীতির বিষয় নিয়ে আলোচনার দাবিতে মুলতুবি প্রস্তাব আনা হয়েছিল বিজেপির দলনেতা শুভেন্দুর তরফে। কিন্তু বৃহস্পতিবার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় তা খারিজ করে দেন। তাঁর যুক্তি, ‘আদালতে বিচারাধীন বিষয়’ বলে খারিজ করে দেওয়া হয়েছে বিরোধীদের প্রস্তাব। স্পিকারের এই সিদ্ধান্ত ঘোষণার পরেই উত্তেজনার সূত্রপাত হয় বিধানসভায়।
বিজেপি বিধায়কেরা রাজ্য সরকারের দুর্নীতির বিরুদ্ধে পোস্টার উঁচিয়ে স্লোগান দিতে শুরু করেন। সাম্প্রতিক নিয়োগ দুর্নীতি ও গরু পাচার মামলায় তৃণমূল নেতাদের বিরুদ্ধে কেন্দ্রীয় সংস্থার ‘তৎপরতা’র প্রসঙ্গ তুলে স্লোগান দেন ‘চোর ধরো জেল ভরো।’ কয়েক জনকে ওয়েলের কাছে নেমে আসতেও দেখা যায়।
চুপ ছিলেন না শাসক শিবিরের বিধায়কেরাও। মঙ্গলবার বিজেপির নবান্ন অভিযানের সময় বিরোধী দলনেতার শুভেন্দুর মন্তব্যকে কটাক্ষ করে পোস্টার প্রদর্শন শুরু করেন তাঁরা।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…