Special News Special Reports State

পুলিশের গাড়ি পোড়ানোর নেপথ্যে নিশীথ ঘনিষ্ঠ, দাবি তৃণমূলের

0
(0)

খবর লাইভ : বিজেপির নবান্ন অভিযানে পুলিশের গাড়ি পোড়ানোর ঘটনায় নাম জড়িয়েছে নিশীথ প্রামানিক (Nisith Pramanik) ঘনিষ্ঠ এক বিজেপি কর্মীর। তৃণমূল কংগ্রেসের ট্যুইটার হ্যান্ডেলে একটি ভিডিও পোস্ট করে এমনটাই দাবি করা হয়েছে। মঙ্গলবার নবান্ন অভিযানকে কেন্দ্র করে অশান্ত হয় কলকাতার বেশ কয়েকটি এলাকা। ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়। বিজেপি (BJP) কর্মীদের আন্দোলনকে রুখতে পুলিসকে লাঠিচার্জ, জলকামান ব্যবহার করতে হয়। ফাটানো হয় কাঁদানে গ্যাসের শেল। পুলিশের পিসিআর ভ্যানে বিজেপি কর্মীরা আগুন লাগিয়ে দেয় বলে অভিযোগ। পুলিশের গাড়িতে আগুন লাগানোর ঘটনা নিয়ে গতকাল থেকেই সরব ছিল তৃণমূল কংগ্রেস।

আরও পড়ুনঃ পুজোর আগে পর্যটকদের বড় প্রাপ্তি, দিঘায় মেরিন ড্রাইভের উদ্বোধন মুখ্যমন্ত্রীর
এরই মাঝে তৃণমূল কংগ্রেসের তরফে ট্যুইটে একটি ভিডিও পোস্ট করে দাবি করা হয় পুলিশের গাড়িতে যে বিজেপি কর্মী আগুন লাগিয়েছে তিনি কোচবিহারের বিজেপি সাংসদ তথা স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের ঘনিষ্ঠ। অভিযুক্ত যুবক দিনহাটার বাসিন্দা বলে সূত্রের খবর। যদিও এই বিষয়ে বিজেপির তরফে এখনও কিছু জানানো হয়নি। অভিযুক্তর সাথে টেলিফোনে যোগাযোগের চেষ্টা করেও পাওয়া যায়নি।

বুধবার তৃণমূল কংগ্রেসের ট্যুইটে একটি ভিডিও পোস্ট করা হয়েছে। সেখানে নিশীথ প্রাণানিকের সঙ্গে জ্যাকেট পরা এক যুবকের ছবি দেখানো হয়েছে। পাশাপাশি দেখা যাচ্ছে মাথায় ঝুঁটি বাঁধা গেরুয়া পোশাক পরা সেই যুবক পুলিশের ওই গাড়ির কাছে গিয়ে পতাকা নাড়াচ্ছে। ট্যুইটে লেখা হয়েছে, নিশীথ প্রামাণিক এর কোনও ব্যাখা দেবেন কি? তৃণমূলের অভিযোগ, বিজেপির এই কার্যকর্তাকে পুলিশের গাড়িতে আগুন দিতে দেখা গিয়েছে। গতকাল কলকাতায় বিশৃঙ্খলা সৃষ্টির পেছনে এর ভূমিকা ছিল। এই যুবককেই কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের সঙ্গে একটি ছবিতে দেখা গিয়েছে। অমিত শাহজি এর দায় এখন কার ঘাড়ে চাপাবেন।

এদিকে বুধবার এসএসকেএম হাসপাতালে আহত পুলিশকর্মী দেবজিৎ চট্টোপাধ্যায়কে দেখতে যান তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। হাসপাতালে এসেই তিনি পুলিশের গাড়ি জ্বালানো নিয়ে সরব হন। তিনি প্রশ্ন তোলেন, যে জায়গায় পুলিশের গাড়িতে আগুন দেওয়া হয় সেখানে কোনও পেট্রোল পাম্প নেই। তাহলে নিশ্চই গাড়ি জ্বালানোর জন্য পেট্রোল সঙ্গে নিয়ে এসেছিল বিজেপি কর্মীরা। অভিষেকের ওই মন্তব্যের পাশাপাশি আজ তৃণমূল কংগ্রেসের ট্যুইটার হ্যান্ডেল থেকে গাড়ি জ্বালানোর ছবি দিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের বিরুদ্ধে প্রশ্ন তোলা হয়েছে।

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *