খবর লাইভ :গতকাল বিজেপির (BJP) নবান্ন অভিযানকে কেন্দ্র করে কলকাতা ও হাওড়ার বিস্তীর্ণ অঞ্চল কার্যত অগ্নিগর্ভ হয়ে ওঠে। দফায় দফায় পুলিশ ও বিজেপি কর্মীদের সংঘাত দেখা যায়। বিজেপি কর্মীদের বিরুদ্ধে সরকারি সম্পত্তি নষ্ট তথা পুলিশের গাড়িতে আগুন লাগানোর অভিযোগ ওঠে। ইতিমধ্যেই বেশ কয়েকজন পুলিশ অফিসার গতকাল আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।
অন্যদিকে পুলিশের গাড়ি জ্বালিয়ে দেওয়াকে কেন্দ্র করে ইতিমধ্যেই শুরু হয়েছে ব্যাপক তরজা তৃণমূল এবং বিজেপির মধ্যে।
প্রসঙ্গত, আজ প্রাত:ভ্রমণে বেরিয়ে বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh) স্বাভাবিকভাবেই গতকালের নবান্ন অভিযান নিয়ে মুখ খোলেন। পুলিশের গাড়ি জ্বালিয়ে দেওয়া প্রসঙ্গে তিনি পালটা বলেন, পুলিশই চেয়েছে তাঁদের গাড়িতে আগুন জ্বলুক। দিলীপ ঘোষ প্রশ্ন তোলেন, যখন গাড়িতে আগুন জ্বলছিল তখন সেখানে কোন পুলিশ কর্মীকে কেন দেখা যায়নি?
যদি বিজেপি কর্মীরাই এই কান্ড ঘটায় তাহলে তাঁদের কেন গ্রেপ্তার করা হয়নি? দিলীপ ঘোষের মন্তব্যের পরিপ্রেক্ষিতে পালটা উত্তর দেন তৃণমূল সাংসদ শান্তনু সেন। কার্যত তিনি গতকাল বিজেপির নবান্ন অভিযানকে গুন্ডামির তালিকায় ফেলেছেন। স্বাভাবিকভাবেই দুই নেতার বাক্যবাণে ইতিমধ্যেই উত্তপ্ত হয়ে উঠেছে রাজ্য রাজনীতি।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…