‘পুলিশ কাল গুলি চালাতেই পারত!’, বিস্ফোরক অভিযোগ মমতার

খবর লাইভ : বিজেপি-র নবান্ন অভিযানকে ‘সুপার ফ্লপ’ বলে তীব্র কটাক্ষ করছে তৃণমূল। এবার মঙ্গলবারের অভিযান নিয়ে বিস্ফোরক অভিযোগ তুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার তমলুকে প্রশাসনিক বৈঠকের মাঝে মুখ্যমন্ত্রী অভিযোগ করেন, ”গতকাল ব্যাগে করে বোমা আনা হয়েছিল। আন্দোলনের নামে সমাজবিরোধী কাজ করা হয়েছে। সরকারি কাজে বাধা বরদাস্ত করব না। রাজনীতিতে সমাজবিরোধী কাজ শোভা পায় না।”

মঙ্গলবারের অভিযানে আহত হয়েছেন বেশ কয়েজজন পুলিশ অফিসার ও কর্মীরা। সেই প্রসঙ্গ তুলে মমতা বলেন, ”গতকাল দেবজিতের হাত ভেঙেছে। জগাছার ওসি-র চোখে লেগেছে। আমি কথা বললাম। মঙ্গলাহাটের বাজারে চূড়ান্ত গুন্ডামি হয়েছে। সব নষ্ট করেছে। বাইরের রাজ্যের লোকেদের নিয়ে এসে ঢুকিয়ে দিচ্ছে। কাল পুলিশ গুলি চালাতেই পারত। ওরা গুন্ডামি করতে এসেছিল। আন্দোলন করার অধিকার সবার। কিন্তু সরকারি কাজে বাধা বরদাস্ত করা হবে না। কাল অনেক পুলিশ আহত হয়েছে। আন্দোলন করার নাম করে বোমা নিয়ে আসবে? যারা যারা কাল গাড়িতে আগুন ধরিয়েছে পুলিশ আইন অনুযায়ী ব্যবস্থা নেবে।”
প্রসঙ্গত, গতকালই বিরল দৃশ্যের সাক্ষী থেকেছে পূর্ব মেদিনীপুরের তমলুক৷ জামাকাপড় ছিঁড়ে গিয়েছে৷ জাতীয় সড়কের উপর দিয়ে প্রাণ ভয়ে পালাচ্ছেন তৃণমূলের পঞ্চায়েত প্রধান৷ আর তার পিছন পিছন ছুটছেন মারমুখী বিজেপি কর্মীরা৷ শেষ পর্যন্ত ওই তৃণমূল নেতাকে উদ্ধার করে পুলিশ৷ সেই বিষয়ে মন্তব্য করতে গিয়ে এদিন মুখ্যমন্ত্রী বলেন, ” কালকে যাকে মেরেছিল তার বাড়িতে গেছিল কেউ? তাকে কলকাতার এসএসকেএম হাসপাতালে পাঠিয়ে দিন। আমি দেখে নেব।”

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

4 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

4 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

4 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

4 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

4 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

4 months ago