খবর লাইভ :বিসিসিআই সভাপতি পদে মেয়াদ বাড়ল সৌরভ গঙ্গোপাধ্যায়ের । সেই সঙ্গে সচিব পদে মেয়াদ বেড়েছে জয় শারও। ভারতীয় ক্রিকেট বোর্ডের তরফে সুপ্রিম কোর্টে সভাপতি ও সচিব পদের মেয়াদ ৩ বছর থেকে বাড়িয়ে ৬ বছর পর্যন্ত করার প্রস্তাব দেওয়া হয়েছিল। বিসিসিআই সূত্রের খবর, বুধবার সেই প্রস্তাবে অনুমোদন দিয়েছে দেশের শীর্ষ আদালত। ২০১৯ সালে বিসিসিআইয়ের সভাপতি হন সৌরভ। সুপ্রিম কোর্টের এদিনের নির্দেশ অনুযায়ী ৬ বছর বোর্ডের দায়িত্বে থাকতে পারবেন তিনি। অর্থাৎ, ২০২৫ সাল পর্যন্ত বিসিসিআই সভাপতি পদে থাকছেন মহারাজ।
বুধবার বিচারপতি ধনঞ্জয় চন্দ্রচূড় এবং বিচারপতি হিমা কোহলীর বেঞ্চে শুনানি হয়। সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী রাজ্য সংস্থায় ছ’বছর এবং বোর্ডে ছ’বছর দায়িত্বে থাকতে পারবেন এক জন আধিকারিক। অর্থাৎ ১২ বছর দায়িত্ব সামলানোর পর কুলিং অফে যেতে হবে তাঁকে। সৌরভ ২০১৫ সালে বাংলার ক্রিকেট সংস্থার প্রেসিডেন্ট হয়েছিলেন। ২০১৯ পর্যন্ত সেই দায়িত্ব সামলেছেন তিনি। ২০১৯ সালেই বোর্ডের প্রেসিডেন্ট হন সৌরভ। সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী বোর্ডের দায়িত্বে ছ’বছর থাকতে পারবেন তিনি। অর্থাৎ ২০২৫ সাল পর্যন্ত বোর্ডের দায়িত্বে থাকতে পারবেন মহারাজ।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…