পিসিআর ভ্যানে অগ্নিসংযোগের তদন্তে গুন্ডা দমন শাখা, ধৃত ৪

খবর লাইভ : মঙ্গলবার বিজেপির ডাকা নবান্ন অভিযানকে (BJP Nabanna Abhijan) কেন্দ্র করে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয় কলকাতা এবং হাওড়ার একাংশে । যার রেশ ছড়ায় এমজি রোডেও ৷ এখানে আগুন ধরিয়ে দেওয়া হয় কলকাতা পুলিশের একটি পিসিআর ভ্যানে (Police car set on fire at MG Road) ৷ পুড়ে খাক হয়ে যায় গাড়িটি ৷ এবার পিসিআর ভ্যানে অগ্নিসংযোগের ঘটনায় তদন্তে নামল কলকাতা পুলিশের গুন্ডা দমন  শাখার গোয়েন্দারা (Anti Rowdy Squad) ।

আরও পড়ুনঃ কয়লা চুরি মামলায় অনুপ মাঝি ঘনিষ্ঠ ১৫ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

জানা গিয়েছে, ঘটনার পর মঙ্গলবার গভীর রাতে কলকাতা পুলিশের (Kolkata Police) গুণ্ডাদমন শাখার গোয়েন্দারা বেলেঘাটা, তপসিয়া, ট্যাংরা, নারকেলডাঙ্গা ও শিয়ালদার একাংশে তল্লাশি অভিযান চালান । সেখান থেকেই মোট চারজনকে ইতিমধ্যেই গ্রেফতার করেছেন তাঁরা (Four Arrested) । গ্রেফতারির পর তাঁদের আনা হয়েছে কলকাতা পুলিশের সদর দফতর লালবাজারে (Lalbazar) ।
পুলিশ সূত্রে খবর, মূলত সিসিটিভি ফুটেজকে হাতিয়ার করেই অভিযুক্তদের চিহ্নিত করা হয়েছে । আজ তাঁদের আদালতে পেশ করে নিজেদের হেফাজতে চাইবে কলকাতা পুলিশের গুণ্ডাদমন শাখার গোয়েন্দারা । ধৃতদের নিজেদের হেফাজতে নিয়ে এই ঘটনায় আরও কারা কারা যুক্ত ছিল, তাঁদের সন্ধান পেতে চাইবেন তদন্তকারী আধিকারিকরা ।
প্রসঙ্গত, বিজেপি’র সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষের নেতৃত্বে কলেজ স্ট্রিটের দিক থেকে যে মিছিলটি নবান্ন অভিমুখে এগিয়েছিল, তাকে বাধা দেয় পুলিশ ৷ এরপর এমজি রোড ধরে মিছিল এগোনোর চেষ্টা করলে সেখান থেকেই ছড়ায় উত্তেজনা ৷ কার্যত খণ্ডযুদ্ধ শুরু হয় পুলিশ ও বিক্ষোভকারীদের মধ্যে ৷ লাঠিচার্জ করে পুলিশ ৷ এরপরেই এমজি রোডে পুলিশের একটি পিসিআর ভ্যানে ভাঙচুর করে আগুন ধরিয়ে দেওয়া হয় ৷ দমকল এসে আগুন নেভায় ৷

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

2 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

2 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

2 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

2 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

2 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

3 months ago