খবর লাইভ : মঙ্গলবার নবান্ন অভিযানের হাত ধরে শহর ভয়াবহ রূপ নিল । গেরুয়া শিবিরের ‘নবান্ন চলো’র নামে রাজ্য যা দেখল, তাকে রাজনৈতিক তাণ্ডব ছাড়া আর কিই বা বলা চলে ! অভিযোগ সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের (TMC MP Abhishek Banerjee urges India to reject BJP after Nabanna March) ।
গতকাল দিনের শুরু থেকে শাসকদল নিজেদের সংযত রেখেছে বলে দাবি করেছে । বিরোধী দলের এই কর্মসূচি রুখতে রাজপথে দেখা যায়নি তৃণমূলের কর্মী-সমর্থকদের । পরিস্থিতি সামাল দিয়েছে পুলিশ-প্রশাসন । 13 সেপ্টেম্বর, দিনের শেষে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এই কর্মসূচি নিয়ে বিজেপিকে প্রবল ভাবে কটাক্ষ করেন ।
আরও পড়ুনঃ অতি সক্রিয় পুলিশ, বুধবার রাজ্য জুড়ে কালা দিবসের ডাক বিজেপির
অভিযানের শেষ বেলায় লালবাজারের অনতিদূরে পুলিশের গাড়িতে আগুন ধরিয়ে দেয় বিজেপি সমর্থকেরা ৷ তার ছবি সোশাল মিডিয়ায় পোস্ট করে তৃণমূল কংগ্রেস সাংসদ টুইট (Abhishek Banerjee tweets over BJP Nabanna Abhijan) করে লিখেছেন,”আজ শুধুমাত্র বাংলা নয়, গোটা দেশ বিজেপির কয়েক ঝলক দেখল ! দুষ্কৃতীরা আমাদের সিটি অফ জয়ে কী করতে পারে ! আমাদের এটা ভাবলেও শিহরণ হচ্ছে যে, ওরা ক্ষমতায় এলে কী করবে ৷ পশ্চিমবঙ্গ ওদের (বিজেপি) প্রত্যাখ্যান করেছে, তাই ধন্যবাদ ৷ এবার সেই সময় এসেছে, যখন সারা দেশ ওদের প্রত্যাখ্যান করবে ৷”
নবান্ন অভিযানের ছবি দেখিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় এই টুইট করে রাজ্য বিজেপিকে আক্রমণ করেছেন ৷ অন্যদিকে, তাতে কৌশলগতভাবে 2024-এর লোকসভা নির্বাচনের ইঙ্গিতও রয়েছে ।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…