ছয় শর্তে পুজো কমিটিকে অনুদান দিতে পারবে রাজ্য, নির্দেশ হাইকোর্টের

খবর লাইভ :  দুর্গাপুজোর অনুদান দেওয়া নিয়ে হাইকোর্টে স্বস্তি পেল রাজ্য সরকার৷ এ বছরের মতো পুজো কমিটিগুলিকে রাজ্য সরকারের অনুদান দেওয়ার নির্দেশ বহাল থাকবে বলেই জানিয়ে দিল কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব এবং বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের ডিভিশন বেঞ্চ৷ যদিও পুজো অনুদান দেওয়ার ক্ষেত্রে ছ’টি শর্ত বেঁধে দিয়েছে কলকাতা হাইকোর্ট৷ এর ফলে প্রায় তেতাল্লিশ হাজার পুজো কমিটিকে ৬০ হাজার টাকা করে অনুদান দিতে পারবে রাজ্য সরকার৷ যদিও কোন ছ’টি শর্তসাপেক্ষে এই অনুদান দেওয়া যাবে, তা বিশদে ব্যাখ্যা করেননি প্রধান বিচারপতি৷ হাইকোর্টের ওয়েবসাইটে রায়ের পূর্ণাঙ্গ নির্দেশ আপলোড হলেই তা জানা যাবে৷ অনুদানের টাকা কীভাবে ব্যবহার করা হবে, মূলত সেই গাইডলাইনই এই ছ’টি শর্ত বেঁধে দিয়েছেন দুই বিচারপতি৷

এ বছর দুর্গা পুজোর আয়োজনের জন্য পুজো কমিটিগুলির অনুদান ৫০ হাজার টাকা থেকে বাড়িয়ে ৬০ হাজার টাকা করার ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ পুজোয় অনুদান দেওয়ার এই বিজ্ঞপ্তি বাতিলের জন্য কলকাতা হাইকোর্টে মোট পাঁচটিজনস্বার্থ মামলা দায়ের হয়৷ যদিও এ দিনের নির্দেশে সেই আর্জি খারিজ হয়ে গেল৷

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

2 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

2 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

2 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

2 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

2 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

2 months ago