খবর লাইভ : সোনালী চক্রবর্তী বন্দ্যোপাধ্যায়কে কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদ থেকে সরানোর নির্দেশ দিল কলকাতায হাইকোর্ট । 2021 সালের 27 অগাস্ট তাঁকে পুনরায় উপাচার্য পদে নিয়োগের সিদ্ধান্ত নিয়েছিল কলকাতা বিশ্ববিদ্যালয় । বিশ্ববিদ্যালয়ের ওই সিদ্ধান্ত খারিজ করল কলকাতা হাইকোর্ট । মঙ্গলবার প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তবের ডিভিশন বেঞ্চ এই নির্দেশ দিয়েছেন।
আরও পড়ুনঃ দিনভর বৃষ্টি কলকাতা সহ দক্ষিণবঙ্গে
সোনালি চক্রবর্তী বন্দ্যোপাধ্যায়কে বেআইনিভাবে দ্বিতীয়বার উপাচার্য করা হয়েছে বলে অভিযোগ ওঠে। এ ব্যপারে কলকাতা হাইকোর্টে মামলা হয়। মঙ্গলবার সেই মামলার শুনানি হয়।
আবেদনকারীর আইনজীবী বিল্বদল ভট্টাচার্য আদালতে জানান, ২০১৭ সালে ২৮ অগাস্ট সোনালি কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হন। ২০২১-এর ২৮ অগাস্ট তাঁর কার্যকালের মেয়াদ শেষ হয়ে যায়। প্রাথমিকভাবে তাঁকে ৩মাসের এক্সটেনশন দেওয়া হয়েছিল। এরপর আচার্য কলকাতা বিশ্ববিদ্যালয় আইন অনুযায়ী নতুন উপাচার্য নিয়োগের জন্য রাজ্য শিক্ষা দফতরকে চিঠি দেন।
ওই আইনজীবী জানান, কিন্তু রাজ্যের উচ্চ শিক্ষা দফতর তাঁকে নতুন করে ফের উপাচার্য পদে নিয়োগ করেন। এই নিয়োগ সম্পূর্ণ বেআইনি। কলকাতা বিশ্ববিদ্যালয় আইনকে আগ্রাহ্য করে তাঁকে নিয়োগ করা হয়েছে।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…