Special News Special Reports State

রাজ্য সরকারের পুজো অনুদানে আপত্তি, তৃতীয় মামলা দায়ের হাইকোর্টে

0
(0)

খবর লাইভ : রাজ্য সরকারের পুজো অনুদান নিয়ে বিরোধীদের ঘোর আপত্তি! যার ফলে এই বিষয়ে তৃতীয় মামলা দায়ের হল কলকাতা হাইকোর্টে। এবছর ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজের তকমা দিয়েছে বাংলার দুর্গোৎসবকে। এরপর চলতি বছরই রাজ্যের ৪৩হাজার পুজো কমিটিকে ৬০হাজার টাকা ও বিদ্যুৎ বিলে ছাড় দেওয়ার ঘোষণা করেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই ঘোষণাকে কেন্দ্র করে হাওয়া গরম করতে থাকে বিরোধীরা। যার ফলে বৃহস্পতিবার এই বিষয়ে তৃতীয় মামলা দায়ের হল হাইকোর্টে। এই মামলার শুনানি হতে পারে শুক্রবার।

বুধবার দুর্গা পুজো কমিটিগুলিকে অনুদান নিয়ে ২টি মামলা দায়ের হয় হাইকোর্টে। এই দুটি মামলায় মামলাকারীদের প্রশ্ন ছিল, যেখানে অনেক মানুষ এখনও খাবার, পরিশুদ্ধ জল, ওষুধ পাচ্ছেন না সেখানে কেন এই অনুদান আর কেনই বা এই বিদ্যুতে ছাড়? এই অনুদান কি কোন বৃহত্তর জনস্বার্থে ব্যবহৃত হবে? রাজ্য সরকারকে অবিলম্বে নির্দেশ প্রত্যাহার করার নির্দেশ দিতে হবে আদালতকে, এই মর্মে আবেদন জানিয়েই আদালতের দ্বারস্থ হন মামলাকারী।

আরও পড়ুনঃ বোর্ডের পরীক্ষায় সবাই ফেল ! ৩৪ স্কুল বন্ধ করে দিচ্ছে অসম সরকার

উল্লেখ্য, সম্প্রতি নেতাজি ইন্ডোরে পুজো কমিটিগুলির সাথে বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানান, পুজো করতে গেলে খরচ হবেই। কেন্দ্র আমাকে পয়সা দিচ্ছে না। একশো দিনের কাজের টাকাই নেই। তা সত্ত্বেও ‘ওয়ার্ল্ড হেরিটেজ’ খ্যাত বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসবে যাতে পুজো কমিটিগুলির কোনও অসুবিধে না হয় তাই তিনি কিছু ব্যবস্থার কথা বলেন। মুখ্যমন্ত্রী জানান, পশ্চিমবাংলার ৪৩হাজার পুজো কমিটিকে ৬০হাজার টাকা করে দেওয়া হবে। তিনি আরও বলেন যে পুজোগুলিতে যে বিদ্যুতের খরচ হয় তাতে যেন ৬০ শতাংশ ছাড় দেয় বিদ্যুৎ সরবরাহকারী সংস্থাগুলি।

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *