জলপাইগুড়িতে টাটার ৬০০ কোটি টাকা বিনিয়োগ: ঘোষণা মুখ্যমন্ত্রীর

খবর লাইভ : ফের বাংলায় শিল্প গড়ছে টাটা গোষ্ঠী। সোমবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে রাজ্য সরকারের একটি অনুষ্ঠানে একথা জানালেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন, ১১ হাজার তরুণ-তরুণীর হাতে চাকরির নিয়োগপত্র প্রদান অমনুষ্ঠানে মুখ্যমন্ত্রী জানান, ‘‘জলপাইগুড়ির রানিনগরে ইউনিট করছে টাটারা। ৬০০ কোটি টাকা বিনিয়োগ করছে।’’

ন্যানো গাড়ি তৈরির কারখানার জন্য সিঙ্গুরে জমি নিয়েছিল টাটা সংস্থা। তৎকালীন বাম সরকারের বিরুদ্ধে কৃষকদের জমি অধিগ্রহণের অভিযোগ তুলে আন্দোলনে নেমেছিলেন মমতা। দাবি আদায়ে দীর্ঘদিন অনশন করেন তৃণমূল নেত্রী। শেষ পর্যন্ত কারখানা কাজ মাঝ পথে বন্ধ রেখে ছেড়ে চলে যায় টাটা গোষ্ঠী।

এই ঘটনার পরেও অবশ্য রাজ্যে তাদের যে কারখানাগুলি রয়েছে, সেখানে কাজ চালিয়ে গিয়েছে। বিনিয়োগ করেছে বাংলায়। খড়্গপুরে তাদের কারখানা রয়েছে। এবার বড় বিনিয়োগ করেছে তারা। মুখ্যমন্ত্রী জানান, ৬০০ কোটি টাকা বিনিযোগ করছে তারা। সেখানে অনেকের কর্মসংস্থান হবে।

মুখ্যমন্ত্রীর কথায়, টাটাদের কোম্পানিতে মহিলাদের কর্মসলংস্থানের হার যথেষ্ট। মমতা নিজেো সবসময় মেয়েদের কর্মসংস্থান জোর দেন। এদিন তিনি জানান, ‘‘রাজ্যে গত এক বছরে ৪৫ হাজার মেয়ে চাকরি পেয়েছেন। মেয়েরা এগিয়ে যাচ্ছেন দ্রুত।’’

তৃতীয়বার মুখ্যমন্ত্রী হওয়ার পরেই রাজ্যে শিল্পোন্নয়নে জোর দেন মমতা। বিভিন্ন সংস্থা রাজ্যে বিনিযোগ করছে। এদিনের অনুষ্ঠান থেকেও তিনি বলেন, বাংলা কৃষিতে একনম্বর বাংলা। এবার শিল্পতেও রাজ্যে সেরা হবে।

 

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

2 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

2 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

2 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

2 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

2 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

3 months ago