খবর লাইভ : হাতে আর বেশি সময় নেই। আগামী মাস থেকেই শুরু হয়ে যাবে টি-২০ বিশ্বকাপ। এবার বিশ্বকাপের আসর বসতে চলেছে অস্ট্রেলিয়ায়। সদ্যসমাপ্ত এশিয়া কাপে ভরাডুবির পর ভারতীয় ক্রিকেট দল আপাতত বিশ্বকাপকেই পাখির চোখ হিসেবে ধরেছে। সোমবার এই টুর্নামেন্টের জন্য ভারতীয় ক্রিকেট স্কোয়াড ঘোষণা করা হয়েছে। আসুন দেখে নেওয়া যাক এই স্কোয়াডে কে কে জায়গা পেলেন।
আরও পড়ুনঃ পূজার্চনার আবেদন শুনবে আদালত: জ্ঞানবাপী মসজিদ বিতর্কে সিদ্ধান্ত বারাণসী আদালতের
হাতে আর বেশি সময় নেই। আগামী মাস থেকেই শুরু হয়ে যাবে টি-২০ বিশ্বকাপ। এবার বিশ্বকাপের আসর বসতে চলেছে অস্ট্রেলিয়ায়। সদ্যসমাপ্ত এশিয়া কাপে ভরাডুবির পর ভারতীয় ক্রিকেট দল আপাতত বিশ্বকাপকেই পাখির চোখ হিসেবে ধরেছে। সোমবার এই টুর্নামেন্টের জন্য ভারতীয় ক্রিকেট স্কোয়াড ঘোষণা করা হয়েছে। আসুন দেখে নেওয়া যাক এই স্কোয়াডে কে কে জায়গা পেলেন।
টি-২০ বিশ্বকাপের জন্য ভারতীয় স্কোয়াড
রোহিত শর্মা (অধিনায়ক), কেএল রাহুল (সহঅধিনায়ক), বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, দীপক হুডা, ঋষভ পন্থ (উইকেটকিপার), দীনেশ কার্তিক (উইকেটকিপার), হার্দিক পান্ডিয়া, রবিচন্দ্রন অশ্বিন, যুজবেন্দ্র চাহাল, অক্সর প্যাটেল, জসপ্রীত বুমরাহ, ভুবনেশ্বর কুমার, হর্ষল প্যাটেল, আর্শদীপ সিং
পাশাপাশি ৪ ক্রিকেটারকে স্ট্যান্ডবাই হিসেবেও রাখা হয়েছে। তাঁরা হলেন – মহম্মদ সামি, শ্রেয়স আইয়ার, রবি বিষ্ণোই এবং দীপক চাহার।
সোমবার মুম্বইয়ে নির্বাচকদের একটি বৈঠকের আয়োজন করা হয়েছিল। এই বৈঠকের আসন্ন বিশ্বকাপের দলগঠন নিয়ে আলোচনা করা হয়। অবশেষে সন্ধ্যাবেলাই এই দল ঘোষণা করা হয়ে গেল।
সম্প্রতি এশিয়া কাপের সুপার ফোর রাউন্ড থেকে ছিটকে গিয়েছে টিম ইন্ডিয়া। এবার পরবর্তী লক্ষ্য সরাসরি টি-২০ ক্রিকেট বিশ্বকাপ অধিনায়ক রোহিত শর্মার নেতৃত্বে ভারতীয় ক্রিকেট দল এই টুর্নামেন্টে খেলতে নামবে। টিম ম্যানেজমেন্টের পক্ষ থেকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে, এশিয়া কাপের ভুলভ্রান্তির পুনরাবৃত্তি বিশ্বকাপেও যেন না হয় এবং আইসিসি ট্রফি জিতেও যেন ফিরতে পারে।
সদ্যসমাপ্ত এশিয়া কাপে সবথেকে বড় ধাক্কা খেল টিম ইন্ডিয়া। কারণ এই টুর্নামেন্ট খেলতে খেলতেই চোট পেয়েছেন রবীন্দ্র জাদেজা। হাঁটুর চোট এতটাই গুরুতর যে তাঁকে অপারেশনও করাতে হয়। ইতিপূর্বে মনে করাই হচ্ছিল যে টি-২০ বিশ্বকাপ স্কোয়াডে তাঁকে রাখা হবে না। অবশেষে সেটাতেই সিলমোহর পড়ে গেল। কারণ জাদেজার সেরে উঠতে এবং ম্যাচ ফিট হতে আপাতত অনেকটাই সময় লেগে যাবে।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…