টানা সাড়ে সাত ঘণ্টা জিজ্ঞাসাবাদের পরে ইডি দফতর থেকে বের হলেন মেনকা, হল বয়ান রেকর্ড

খবর লাইভ : টানা সাড়ে সাত ঘণ্টা জেরার পরে ইডি দফতর থেকে বের হলেন মেনকা গম্ভীর৷ সোমবার দুপুর একটা নাগাদ সশরীরে হাজিরা দেন তিনি৷  জিজ্ঞাসাবাদের সাড়ে সাত ঘণ্টা পরে বের হন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের শ্যালিকা৷ অভিষেকের স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে মেলানো হবে বয়ান৷

গত শনিবার রাতে কলকাতা বিমানবন্দর থেকে ব্যাঙ্কক যাওয়ার সময় মেনকাকে আটকায় অভিবাসন দফতর৷ তাঁকে জানানো হয়, তাঁর নামে লুক আউট নোটিসশ জারি করেছে ইডি৷ বিমানবন্দরে কয়েক ঘণ্টা বসিয়ে রাখার পর মেনকা গম্ভীরকে ইডি-র তরফে নতুন করে হাজিরার নোটিশ দেওয়া হয়৷

সেই নোটিশে মেনকা গম্ভীরকে ১২ সেপ্টেম্বর রাত সাড়ে বারোটায় ইডি অফিসে হাজিরা দেওয়ার কথা উল্লেখ ছিল৷ সময়ের জায়গায় পিএম-এর জায়গায় লেখা ছিল এএম৷ সেই নোটিশ অনুযায়ী রবিবার রাত বারোটার কিছু পরে সল্টলেকের সিজিও কমপ্লেক্সে ইডি অফিসে পৌঁছন মেনকা গম্ভীর৷ সঙ্গে ছিলেন তাঁর আইনজীবী৷ তিনি নোটিশ হাতে নিয়ে খানিকক্ষণ অপেক্ষা করার পর ফিরে যান। এরপরে আবার নতুন করে সমন পাঠানো হয়, সেই মতো সোমবার দুপুরে হাজিরা দেন তিনি৷

সূত্র মারফত জানা যাচ্ছে, দিল্লি থেকে আসা তিনজন তদন্তকারী আধিকারিক যাদের মধ্যে একজন মহিলা এবং কলকাতার দুজন আধিকারিক মেনকা গম্ভীরকে এই জিজ্ঞাসাবাদ করেন৷ কয়লা পাচার মামলায় তদন্ত করতে গিয়ে একাধিক তথ্য উঠে এসেছে। সেই পরিপ্রেক্ষিতে যেমন জিজ্ঞাসাবাদ, পাশাপাশি লেনদেন সংক্রান্ত বিষয়েও জিজ্ঞাসাবাদ করা হয়৷ প্রত্যেকটি বয়ান রেকর্ড করা হয়৷

রুজিরা বন্দ্যোপাধ্যায়ের বয়ানের সঙ্গে তাঁর বয়ান মিলিয়ে দেখা হবে৷ যে সব অ্যাকাউন্ট ডিটেইলস জমা করতে বলা হয়েছে সেগুলোও খতিয়ে দেখা হবে বলে জানা গিয়েছে৷ তাঁর বিরুদ্ধে লুকআউট নোটিশ জারি থাকা সত্ত্বেও তিনি কেন ব্যাঙ্কক যাচ্ছিলেন? কেন অনুমতি নেওয়া হয়নি আগে থেকে ? এমনই নানা প্রশ্নের সম্মুখীন হতে হয়।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

2 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

2 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

2 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

2 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

2 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

3 months ago