খাদের কিনারা থেকে ঘুরে দাঁড়িয়ে এশিয়া চ্যাম্পিয়ন শ্রীলঙ্কা

খবর লাইভ : একসময় ৫৮ রানে ৫ উইকেট হারিয়ে দেওয়ালে পিঠ ঠেকে গিয়েছিল শ্রীলঙ্কার। সেখানে থেকে ঘুরে দাঁড়ায় দ্বীপরাষ্ট্র। ব্যাটে-বলে অসাধারণ পারফর্ম্যান্স উপহার দেন হাসারাঙ্গা।
শুরুতেই আফগানিস্তানের কাছে হার। সেখান থেকে ঘুরে দাঁড়িয়ে শ্রীলঙ্কা এশিয়া কাপের ফাইনালে জায়গা করে নেয়। সুপার ফোরে তারা হারায় আফগানিস্তান, ভারত ও পাকিস্তানকে। তার আগে গ্রুপের ম্যাচে বাংলাদেশকে পরাজিত করেন দাসুন শানাকারা। অন্যদিকে পাকিস্তান ভারতের বিরুদ্ধে হার দিয়ে অভিযান শুরু করে। পরে হংকংকে হারিয়ে সুপার ফোরে প্রবেশ করে তারা। সুপার ফোরে ভারত ও আফগানিস্তানকে হারিয়ে ফাইনালের টিকিট নিশ্চিত করেন বাবর আজমরা। শেষমেশ খেতাবি লড়াইয়েও বাবর আজমদের পরাস্ত করে শ্রীলঙ্কা।
ফাইনালের অনবদ্য ইনিংস ও দুর্দান্ত বোলিং-সহ টুর্নামেন্টে ৬৬ রান ও ৯টি উইকেট সংগ্রহ করে প্লেয়ার অফ দ্য টুর্নামেন্টের পুরস্কার জেতেন ওয়ানিন্দু হাসারাঙ্গা।
৬টি চার ও ৩টি ছক্কার সাহায্যে ৪৫ বলে ৭১ রানের দুর্দান্ত ইনিংসের সুবাদে ম্যাচের সেরা ক্রিকেটারের পুরস্কার জেতেন শ্রীলঙ্কার ভানুকা রাজাপক্ষে।
শ্রীলঙ্কার ৬ উইকেটে ১৭০ রানের জবাবে ব্যাট করতে নেমে পাকিস্তান ২০ ওভারে ১৪৭ রানে অল-আউট হয়ে যায়। ২৩ রানের ব্যবধানে পাকিস্তানকে হারিয়ে ষষ্ঠবার এশিয়া কাপ চ্যাম্পিয়ন হয় শ্রীলঙ্কা। ম্যাচের শেষ বলে হ্যারিস রউফকে বোল্ড করেন করুণারত্নে। হ্যারিস ৯ বলে ১৩ রান করে আউট হন। ৪ বলে ৮ রান করে অপরাজিত থাকেন হাসনাইন। করুণারত্নে ৪ ওভারে ৩৩ রানের বিনিময়ে ২টি উইকেট নেন।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

2 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

2 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

2 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

2 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

2 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

3 months ago