খবর লাইভ : উৎকর্ষ বাংলার লোগো দেওয়া চাকরির নিয়োগ পত্র পেল ১১ হাজার চাকরিপ্রার্থী। নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে একটি অনুষ্ঠানের মধ্য দিয়ে চাকরিপ্রার্থীদের হাতে নিয়োগপত্র তুলে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। উৎকর্ষ বাংলা প্রকল্পের আওতায় যাঁরা কারিগরি শিক্ষার কোর্সে সাফল্যের সঙ্গে উত্তীর্ণ হয়েছেন, তাঁদের হাতে এদিন নিয়োগপত্র তুলে দেওয়া হয়। সারা রাজ্যে মোট ৩০ হাজার চাকরিপ্রার্থীদের হাতে তুলে দেওয়া হবে নিয়োগপত্র। আজ জনাকয়েক চাকরিপ্রার্থীর হাতে নিয়োগপত্র তুলে দেওয়া হলেও বাকিদের ই-মেল মারফৎ পাঠিয়ে দেওয়া হয়েছে নিয়োগপত্র।
অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীর বক্তব্যের প্রায় পুরোটাই ছিল বাংলার কর্মসংস্থান নিয়ে। এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, আমরা রাজ্যে জোর দিচ্ছি স্কিল ডেভেলপমেন্টে। এর কারণ আজকাল সবকিছুই হোম ডেলিভারির মাধ্যমে ঘরে বসেই পাওয়া যাচ্ছে। বাড়িতে জিনিস তৈরি করে বিক্রি করছেন। হোম ট্যুরিজমের ব্যবস্থা করে দিয়েছি। এই ধরনের প্রচুর কাজের সুযোগ রয়েছে। এই বছর প্রথম স্বনির্ভর গোষ্ঠীর মেয়েরা তৈরি করছেন সাড়ে ৪ থেকে ৫ লক্ষ স্কুলের জামা কাপড়। অথবা দর্জিদের অর্ডার দেওয়া হয়েছে। তাঁরা আজকে নিজের পায়ে দাঁড়িয়ে গিয়েছে। সারা দেশে যখন ৪৫ শতাংশ কর্মসংস্থান কমে গিয়েছে, তখন বাংলায় ৪০ শতাংশ কর্মসংস্থান বেড়েছে।’
এদিন মমতা বন্দ্যোপাধ্যায় এদিন পরিযায়ী শ্রমিকদের রাজ্যে ফিরে আসার আবেদন করেন। তিনি বলেন, রাজ্যে ২০০টি-র বেশি ইন্ডাস্ট্রিয়াল পার্ক তৈরি হচ্ছে। ক্ষুদ্র শিল্পে ১ কোটি ৩৬ লক্ষ মানুষ কাজ করছেন। রাজ্যের বাইরে যাওয়ার দরকার নেই। চাকরি আপনার দরজায় এসে আপনাকে ডাকবে’। এদিন তাঁর বক্তব্যে বামেদের সমালোচনা করে বলেন, ৩৪ বছরে রাজ্যে বাম সরকার শিল্পকে তছনছ করে দিয়েছে, সেই শিল্প আজ ধীরেধীরে জেগে উঠছে। আমরা সব সময় শিল্প বান্ধব। বাইরে গিয়ে কাজ করুন, অল্প সময় থেকে ফিরে আসুন।”
নবান্ন সূত্রে জানা গেছে, আগামী ১৫ সেপ্টেম্বর খড়গপুরে আরও ৭ হাজার নিয়োগপত্র দেওয়া হবে। একইসঙ্গে মুর্শিদাবাদ, মালদা, বীরভূম, বর্ধমান, দুর্গাপুর, শিলিগুড়িতেও এই রকম অনুষ্ঠান করে নিয়োগপত্র তুলে দেওয়া হবে।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…