BJP র নবান্ন অভিযানে ট্রেন ভাড়া করতেই ৭০ লক্ষ ! আর সবমিলিয়ে ১১ কোটি!

খবর লাইভ : স্কুলে নিয়োগে দুর্নীতি থেকে কয়লা, গরুপাচারের অভিযোগ। নানা ঘটনায় সরগরম রাজ্য-রাজনীতি । এই পরিস্থিতিতেই, শাসকদলের বিরুদ্ধে ঝাঁঝ বাড়াতে মঙ্গলবার নবান্ন অভিযানের ডাক দিয়েছে বিজেপি।
সূত্রের খবর, উত্তরবঙ্গের আলিপুরদুয়ার, নিউ কোচবিহার এবং বালুরঘাট স্টেশন, অন্যদিকে, দক্ষিণবঙ্গের আসানসোল, ঝাড়গ্রাম, দিঘা, পুরুলিয়া স্টেশন থেকে কর্মী-সমর্থকদের আনতে ৭টি ট্রেন ভাড়া করা হয়েছে। সূত্রের খবর, এই ৭টি ট্রেন ভাড়া নিতে খরচ হবে ৭০ লক্ষ টাকা। ট্রেন ছাড়াও প্রতি জেলা থেকে অন্তত ৫টি করে বাসে কর্মী-সমর্থকদের আনতে বলা হয়েছে। এদিকে, গত কয়েক দিনের মতো রবিবারও নবান্ন অভিযানের প্রস্তুতি সভা করে বিজেপি। নন্দীগ্রাম ও পাণ্ডুয়ায় মিছিলে নেতৃত্বে ছিলেন শুভেন্দু অধিকারী। বাঁকুড়ার বিষ্ণুপুরে দিলীপ ঘোষ, লকেট চট্টোপাধ্যায়, সৌমিত্র খাঁর নেতৃত্বে মিছিল হয়।
রবিবার তেমনই, বিষ্ণুপুরে চোর ধরো জেল ভরো স্লোগান তুলে মিছিল করে বিজেপি।
মিছিল শেষে, দুর্নীতি ইস্যুতে সভামঞ্চ থেকে চাঁছাছোলা ভাষায়, তৃণমূলকে নিশানা করেন দিলীপ ঘোষ। BJP র সর্ব ভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ রবিবার বলেন, ‘ এখন থেকে বাঁশ কেটে রাখুন। শুকাবেন না, ঘরের মধ্যে রাখুন। চাঁছবেন না, গাঁট বেরিয়ে থাকে যেন। মারলে গায়ে দাগ থাকবে। ‘

খরচ নিয়ে পাল্টা কটাক্ষ করেছে তৃণমূল। TMC র রাজ্যসভার সাংসদ শান্তনু সেন বলেন, ‘ ১১ কোটি টাকা খরচ হচ্ছে। বৈদিক আড়াই কোটির চিন্তন বৈঠক দেখেছি। লাভ হয়নি। একইরকম ভাবে নবান্ন অভিযানে এত খরচ করে লাভ হবে না। বাংলার বঞ্চনার টাকা খরচ করছে। ‘

মঙ্গলবার, বেলা ১২ টায় জমায়েতের ডাক দেওয়া হয়েছে।
বিজেপি সূত্রে খবর, প্রথম জমায়েত হবে কলেজ স্কোয়ারে। সেখান থেকে মহাত্মা গাঁধী রোড ধরে মিছিল পৌঁছবে হাওড়া ময়দানে। যার নেতৃত্বে থাকবেন বিজেপির সর্ব ভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ। হাওড়া ময়দানে আসা দ্বিতীয় মিছিলের নেতৃত্বে থাকবেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। দুপুর ১টায় মিছিল দু’টি হাওড়া ময়দান থেকে যাবে নবান্নর দিকে।

সাঁতরাগাছি থেকে আর একটি মিছিলটি একই সময়ে নবান্নের উদ্দেশে রওনা হবে। যার নেতৃত্বে থাকবেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এদিকে, পুলিশ মিছিল রোখার চেষ্টা করলে সংঘর্ষ-অশান্তির আঁচ করে আগে থেকেই প্রস্তুতি নিচ্ছে বিজেপি। বিজেপি সূত্রে খবর, প্রতি মিছিলে ২টি করে অ্যাম্বুলেন্সের পাশাপাশি থাকবেন চিকিৎসক ও নার্স। এছাড়া মুরলী ধর সেন লেনে বিজেপি কার্যালয়ে খোলা হয়েছে কন্ট্রোল রুম। পাশেই মাহেশ্বরী ভবনে মেডিক্যাল ইউনিট বসানো হয়েছে। জরুরি প্রয়োজনের জন্য বেশকিছু হাসপাতালের সঙ্গেও কথা বলা হয়েছে।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

2 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

2 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

2 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

2 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

2 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

3 months ago