Special News Special Reports State

বিজেপির নবান্ন অভিযান কর্মসূচিতে কলকাতা পুলিশের যান নিয়ন্ত্রণ !

0
(0)

খবর লাইভ : মঙ্গলবার বিজেপি’র নবান্ন অভিযান (BJP Nabanna Abhijan) ৷ গেরুয়া শিবিরের এই মেগা কর্মসূচির কারণে আগামিকাল চাপ বাড়বে কলকাতার রাস্তায় ৷ ভোগান্তি পোহাতে হতে পারে নিত্যযাত্রী ও সাধারণ মানুষকে ৷ আশঙ্কা করা হচ্ছে পদ্ম শিবিরের এই কর্মসূচির কারণে কয়েক ঘণ্টার জন্য কার্যত বিচ্ছিন্ন হয়ে যেতে পারে কলকাতা ও হাওড়ার যোগাযোগ (Kolkata traffic will be regulated Tuesday for BJP Nabanna Abhijan)

আগামিকাল ভোর 4টে থেকে রাত 8টা পর্যন্ত কলকাতায় পণ্যবাহী গাড়ি চলাচলও নিয়ন্ত্রণ করা হবে ৷ কলকাতা ট্রাফিক পুলিশ জানিয়েছে, সকাল 11টা থেকে দুপুর 3টে পর্যন্ত যান নিয়ন্ত্রণ করা হবে নির্মলচন্দ্র স্ট্রিট ও কলেজ স্ট্রিটে ৷ বিকল্প হিসেবে ব্যবহার করা হবে লেনিন সরণি-মৌলালি ও এজেসি বোস রোড ৷ 12টা থেকেই আমহার্স্ট্রিট ক্রসিং থেকে বন্ধ করে দেওয়া হবে এমজি রোডের একাংশ ৷ যান চলাচচল নিয়ন্ত্রিত হবে স্ট্র্যান্ড রোডের একাংশেও ৷

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *