মধ্যরাতের ‘নাটক শেষে ইডি-র অফিসে মেনকা

খবর লাইভ : ইডি অফিসে এলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের শ্যালিকা মেনকা গম্ভীর। রবিবার মধ্যরাতে সল্টলেকের সিজিও কমপ্লেক্সে একপ্রস্থ নাটক হয় মেনকাকে নিয়ে। ইডির নোটিস মোতাবেক রবিবার মধ্যরাতে ইডি অফিসে পৌঁছে যান মেনকা। সেই সময় ইডি-র তরফেই ‘ভুল’ হয়েছিল। তাই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের শ্যালিকা মেনকা গম্ভীরকে নতুন নোটিস পাঠায় ইডি৷ সেই মোতাবেক বেলা সাড়ে বারোটার একটু পরেই ইডি অফিসে হাজিরা দিতে পৌঁছে যান মেনকা।

গত শনিবার রাতে কলকাতা বিমানবন্দর থেকে ব্যাঙ্কক যাওয়ার সময় মেনকাকে আটকায় অভিবাসন দফতর৷ তাঁকে জানানো হয়, তাঁর নামে লুক আউট নোটিস জারি করেছে ইডি৷ বিমানবন্দরে কয়েক ঘণ্টা বসিয়ে রাখার পর মেনকাকে। ইডি-র তরফে নতুন করে হাজিরার নোটিস দেওয়া হয়৷
কিন্তু সেই নোটিসে মেনকা গম্ভীরকে ১২ সেপ্টেম্বর রাত সাড়ে বারোটায় ইডি অফিসে হাজিরা দেওয়ার কথা বলা হয়৷ সময়ের জায়গায় PM-এর জায়গায় লেখা ছিল AM৷ সেই নোটিস অনুযায়ী রবিবার রাত বারোটার কিছু পরেই সল্টলেকের সিজিও কমপ্লেক্সে ইডি অফিসে পৌঁছন মেনকা গম্ভীর৷ সঙ্গে ছিলেন তাঁর আইনজীবী৷
কিন্তু অত রাতে স্বাভাবিকভাবেই নিরাপত্তারক্ষীরা ছাড়া ইডি দফতরে কেউ ছিলেন না৷ বেশ কিছুক্ষণ অপেক্ষা করার পর ইডি দফতর থেকে ফিরে আসেন মেনকা গম্ভীর ও তাঁর আইনজীবী৷ বিষয়টি তাঁরা হাইকোর্টকেও জানাবেন বলে জানান মেনকার আইনজীবী৷ এই ঘটনা সামনে আসতেই তৎপর হন ইডি কর্তারা৷

ইডি সূত্রে জানা গিয়েছে, ভুলবশতই নোটিসে দুপুর সাড়ে বারোটার বদলে রাত সাড়ে বারোটার কথা লেখা হয়েছিল৷ সেই ত্রুটি শুধরে নিয়ে আজ দুপুরেই হাজিরা দেওয়ার জন্য মেনকা গম্ভীরকে ফের নতুন নোটিস পাঠায় ইডি৷ সেই নোটিস অনুযায়ী, এদিন দুপুর সাড়ে বারোটা নাগাদ ইডি অফিসে পৌঁছে যান মেনকা। সঙ্গে ছিলেন তাঁর দুই আইনজীবী। কিন্তু দুই আইনজীবীকেই বাইরে বেরিয়ে যেতে বলা হয় ইডির তরফে।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

2 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

2 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

2 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

2 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

2 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

3 months ago