Special News Special Reports State

সলমন খানের উপর হামলা নিয়ে তৃণমূলকেই কাঠগড়ায় তুলছে তাঁর পরিবার

0
(0)

খবর লাইভ : আনিস খানের ভাই সলমন খানের উপর হামলা নিয়ে তৃণমূলকেই কাঠগড়ায় তুলছে তাঁর পরিবার। তাঁদের দাবি, আনিস-কাণ্ডের সাক্ষী সলমন। তাই সাক্ষ্যপ্রমাণ লোপাট করতেই শাসক দলের তরফে এই হামলা চালানো হয়েছে বলে অভিযোগ আনিসের বাবা এবং সলমনের স্ত্রীর। যদিও, এই তত্ত্ব উড়িয়ে দিয়েছে তৃণমূল।

আরও পড়ুনঃ নামে-বেনামে হোটেল-রাইসমিল, গরু পাচারের মূল করিডর মুর্শিদাবাদ ! নজরদারি সিআইডির

সলমনের পরিবারের দাবি, শুক্রবার রাতে এক দল দুষ্কৃতী বাড়িতে ঢুকে তাঁর উপর হামলা চালিয়েছে। তাঁকে দিয়ে টাঙি দিয়ে কোপানো হয়েছে বলে অভিযোগ। এ নিয়ে তৃণমূলের দিকেই অভিযোগের আঙুল তুলেছেন আনিসের বাবা সেলিম খান। তাঁর অভিযোগ, ‘‘আনিসের মামলাটা শেষ করে দেওয়ার জন্য সলমনকে শেষ করার চেষ্টা করেছিল শাসকদলের লোকজন। শাসকদলের স্থানীয় কিছু দুষ্কৃতী এর সঙ্গে জড়িত আছে। তারাই ঘটিয়েছে এই কাণ্ড। কারণ সলমন আনিসের ঘটনার সাক্ষী।
সলমনের স্ত্রী হোসেনারা খাতুনের দাবি, ‘‘আনিসের পক্ষে দাঁড়িয়ে স্বামী প্রতিবাদ করেছিল। তাই ওকে হত্যার চেষ্টা হয়েছে। আনিসের মৃত্যুর পর আমাদের বাড়িতে হামলা হয়েছিল। হুমকি দেওয়া হত, আনিসকে ছাদ থেকে ফেলে মেরে দিয়েছি, এ বার যাকে মারব তাকে আর খুঁজে পাওয়া যাবে না।
এই হামলার নেপথ্যে ভিন্ন কোনও কারণ রয়েছে বলেই মনে করছে তৃণমূল। বিধায়ক এবং হাওড়া গ্রামীণের তৃণমূল সভাপতি অরুণাভ সেনের দাবি, ‘‘এর সঙ্গে তৃণমূলের কোনও যোগ নেই। এখন তৃণমূলকে সব কিছুর সঙ্গেই জড়িয়ে দেওয়া হচ্ছে।

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *