Special News Special Reports State

গার্ডেনরিচে পরিবহণ ব্যবসায়ীর বাড়িতে খাটের তলায় মিলল থরে থরে নোটের বান্ডিল

0
(0)

খবর লাইভ : গার্ডেনরিচে পরিবহণ ব্যবসায়ীর দোতলা বাড়ির খাটের তলা থেকে প্লাস্টিকের থলিতে মোড়া ৫০০ টাকা অসংখ্য নোটের বান্ডিল পাওয়া গেল। মিলেছে ২০০০ টাকার নোটের বান্ডিলও।পরিবহণ ব্যবসায়ী নিসার খানের বাড়ি থেকে এই বিপুল পরিমাণ টাকা উদ্ধার করলেন এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)-এর আধিকারিকেরা।

আরও পড়ুনঃ দেবযানী চিঠি নিয়ে বিস্ফোরক সৌগত

শনিবার সকালে নিসারের দোতলা বাড়ির খাটের তলা থেকে প্লাস্টিকের থলিতে মোড়া ৫০০ টাকা অসংখ্য নোটের বান্ডিল পাওয়া গিয়েছে। মিলেছে ২০০০ টাকার নোটের বান্ডিলও। এই বিপুল টাকা গোনার যন্ত্রও আনা হচ্ছে বলে ইডি সূত্র মারফত জানা গিয়েছে।
ইতিমধ্যেই গার্ডেনরিচের ওই বাড়িতে বা়ড়তি ফোর্স চেয়ে পাঠিয়েছে ইডি। দুপুর নাগাদ সেই গার্ডেনরিচের শাহি আস্তাবল গলিতে নিসারের বাড়ির বাইরে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের মোতায়েন করা হয়।

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Tagged

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *