খবর লাইভ : ২০১০ সালের মঙ্গলকোটের অশান্তি মামলায় বেকসুর খালাস অনুব্রত মণ্ডল৷ মামলার শুনানি চলাকালীন বিচারকের সামনে দাঁড়িয়ে নিজেকে নির্দোষ বলে দাবি করেছিলেন অনুব্রত৷ আজ শুক্রবার মামলার শুনানি হয়। সেখানেই বিরাট স্বস্তি পেলেন অনুব্রত৷ বৃহস্পতিবার সকাল ৬টা ৪৫ মিনিট নাগাদ আসানসোল বিশেষ সংশোধনাগার থেকে কলকাতার উদ্দেশে রওনা দেন অনুব্রত। শুক্রবার বিধাননগর এমপি-এমএলএ আদালতেই হয় শুনানি৷ সত্যের জয় হল- আদালত থেকে বেরিয়ে জানালেন অনুব্রত৷
বৃহস্পতিবার পঞ্চায়েত ভোটের প্রস্তুতি নিয়ে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে বুথস্তরীয় সমাবেশে অনুষ্ঠীত হয়। সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “কেষ্টকে বীরের সম্মানে ফিরিয়ে আনতে হবে”। সমাবেশ থেকে বিরোধীদের হুঁশিয়ারি দেন দলনেত্রী৷ তিনি বলেন, “বীরভূম হারতে শেখেনি৷ ওটা লাল মাটির রাস্তা৷ প্রতিবার ভোটের আগে কেষ্টকে নজরবন্দি করা হয়৷ কী ভাবছেন কেষ্টকে জেলে পুরে লোকসভায় আসন দখল করবেন? কুৎসা করে কোনও লাভ নেই৷ কেষ্টকে বীরের সম্মানে ফিরিয়ে আনতে তৈরি হোন৷ আমার মনের জোর অনেক বেশি৷ কেষ্ট ফিরে না আসা পর্যন্ত লড়াই তিনগুণ হবে৷”
দলনেত্রীর এই বার্তা পেয়ে স্বাভাবিকভাবেই খুশি ছিলেন অনুব্রত মণ্ডল। আজ যখন তিনি কলকাতা আসার উদ্দেশে আসানসোল আদালত থেকে বাইরে বেরোন, তখন স্বাভাবিকভাবেই তাঁকে অনেকতাই নিশ্চিন্ত লাগছিল। বেকসুর খালাসের রায়ে স্বস্তি বেড়ে গেল আরও অনেকটাই।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…