রানি দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুতে বদলাচ্ছে UK-র জাতীয় সঙ্গীত, মুদ্রা! শুরু ‘অপারেশন ইউনিকর্ন’

খবর লাইভ : রানির মৃত্যুর সংবাদ পেয়ে বাকিংহাম প্রাসাদের সামনে জড়ো হয়েছেন শোকস্তব্ধ ব্রিটেনবাসী। রানি স্কটল্যান্ডে মারা যাওয়ায় যাবতীয় রীতি বদলে যেতে চলেছে।

আরও পড়ুনঃ হাওড়া স্টেশন থেকে গ্রেফতার বাগুইআটি কাণ্ডের মূল অভিযুক্ত সত্যেন্দ্র

রানি দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুর পরপরই এক বিশেষ ‘মিশন’ বহুদিন ধরেই পরিকল্পিত ছিল যুক্তরাজ্যে। এই মিশনের কোড ছিল ‘লন্ডন ব্রিজের পতন’। তবে রানির মৃত্যু ইংল্যান্ডে নয় বরং স্কটল্যান্ডে হয়েছে। এই কারণেই এই কোড বদলে গিয়েছে। এই আবহে বৃহস্পতিবার রানির মৃত্যুর পর শুরু হয় ‘অপারেশন ইউনিকর্ন’। প্রসঙ্গত, কাল্পনিক হলেও স্কটল্যান্ডের জাতীয় দীব ইউনিকর্ন।
গতকাল স্কটল্যান্ডের বালমোরালে প্রয়াত হন রানি এলিজাবেথ। ব্রিটিশ রাজপরিবারের সকলেই সেখানে উপস্থিত ছিলেন। রাজমাতা যদি লন্ডনে মারা যেতেন তাহলে তাঁর জন্য ‘লন্ডন ব্রিজ’ কোড মেনে মিশন চলত। তবে স্কটল্যান্ডে রানির মৃত্যু হওয়ায় এখন চলছে অপারেশন ইউনিকর্ন। ঠিক কী হচ্ছে এই অপারেশনে?
অপারেশন ইউনিকর্ন অনুযায়ী, গতকাল বিকেল থেকেই বিবিসি সাংবাদিকদের কালো রঙের পোশাক পরতে দেখা গিয়েছিল। বিবিসি-র পোর্টালের ব্যানারের রঙ লাল থেকে বদলে কালো করে দেওয়া হয়েছিল। এদিকে রানির মৃত্যুর পর এবার ব্রিটেনের সিংহাসনে এবার তাঁর পুত্র চার্লস বসেছেন। এই আবহে সেই দেশের জাতীয় সঙ্গীত ‘লর্ড সেভ দ্য কুইন’ থেকে বদলে ‘লর্ড সেভ দ্য কিং’ হবে। তাছাড়া ব্রিটিশ পাউন্ডে রানির যে ছবি থাকে, তা ধীরে ধীরে বদলে রাজা চার্লসের সঙ্গে বদলে ফেলা হবে।
রানি স্কটল্যান্ডে মারা যাওয়ায় সংসদ, হলিরুডহাউসের প্রাসাদ এবং সেন্ট জাইলস ক্যাথেড্রালে প্রধান অনুষ্ঠানগুলি হবে। সংসদীয় কার্যক্রম অবিলম্বে স্থগিত করা হবে এবং রাজনীতিবিদরা শোক প্রস্তাব প্রস্তুত করবেন। রাষ্ট্রীয় অন্ত্যেষ্টিক্রিয়ার জন্য প্রস্তুত হবেন তাঁরা। জনসাধারণ হলিরুডে সংসদে শোকজ্ঞাপন বইতে স্বাক্ষর করবেন। এদিকে রানির অন্তেষ্টিক্রিয়া হলিরুডহাউসে হবে। তারপরে তার কফিনটি রয়্যাল মাইলের ক্যাথেড্রালে নিয়ে যাওয়া হবে। নির্দিষ্ট রীতি অনুযায়ী, এরপর তাঁর মরদেহ পূর্ব উপকূলের রয়্যাল ট্রেনে করে লন্ডনে নিয়ে যাওয়ার হবে। এডিনব্রার ওয়েভারলি স্টেশন থেকে সেই যাত্রা শুরু হবে।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

7 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

7 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

7 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

7 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

7 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

7 months ago