খবর লাইভ : আমেরিকায় (America) বন্দুকবাজের হানা লেগেই আছে। এলোপাথাড়ি গুলি ছুঁড়ল এক কৃষ্ণাঙ্গ যুবক। আর এই কীর্তি যাতে সবাই দেখতে পারে , সে জন্য কাজে লাগানে হল সোশ্যাল মিডিয়াকে। রীতিমতো ফেসবুক লাইভ করে পরিকল্পনা মাফিক এলোপাথাড়ি গুলি ছুঁড়ল ওই যুবক।এই হামলায় টেনেসি প্রদেশের মেমফিস শহরে দুজনের মৃত্যু হয়েছে। আততায়ী গ্রেফতার না হওয়া পর্যন্ত শহরবাসীকে ঘরবন্দি থাকার পরামর্শ দিয়েছে পুলিশ। অবশেষে ১৯ বছরের আততায়ীকে নিজেদের হেফাজতে নিয়েছে পুলিশ।মার্কিন সময় অনুযায়ী বুধবার বেলার দিকে এই হত্যালীলা শুরু করে অভিযুক্ত এজেকেল কেলি। ফেসবুক লাইভে দেখা যায়, একটি ডিপার্টমেন্টাল স্টোরে ঢুকে গুলিবৃষ্টি করছে সে। সেখান থেকে বেরিয়ে গাড়ি নিয়ে শহরের বিভিন্ন প্রান্তে হানা দেয় সে।
আরও পড়ুনঃ শেখ মুজিবর রহমান ছাত্রবৃত্তি’র ঘোষণা হাসিনার
লাইভে স্পষ্ট দেখা গিয়েছে, একটি গাড়িকেও বিপজ্জনকভাবে ধাক্কা দিচ্ছে এই কৃষ্ণাঙ্গ আততায়ী। গাড়িচালক গুরুতর জখম হন। মেমফিস বিশ্ববিদ্যালয়ের সামনেও অভিযুক্তকে গুলি চালাতে দেখেন পড়ুয়ারা। সঙ্গে সঙ্গে তারা পুলিশকে খবর দেয়।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…