শুনানির আগেই দুর্গাপুজো অনুদানের ২৪০ কোটি টাকা বরাদ্দের নির্দেশিকা জারি

খবর লাইভ :  একদিকে মহার্ঘ ভাতা মামলার শুনানি হবে হাইকোর্টে। তার আগে বৃহস্পতিবার দুর্গাপুজো অনুদান মামলার শুনানি হওয়ার কথা রয়েছে। এরই মধ্যে রাজ্য সরকারের পক্ষ থেকে একটি নির্দেশিকা জারি করা হয়েছে। তাতে পুজোর অনুদানের টাকা বরাদ্দ করা হয়েছে।ইউনিটি ফোরাম, রাজ্য সরকারি কর্মচারী কনফেডারেশন এবং সরকারি কর্মচারী পরিষদ ৪৩ হাজার দুর্গাপুজো কমিটিকে ৬০ হাজার টাকা অনুদানকে চ্যালেঞ্জ করে আদালতে মামলা করেছিল। সেই মামলার শুনানির আগেই রাজ্য নোটিশ জারি করেছে।

আরও পড়ুনঃ কয়লা মাফিয়া অনুপ মাঝির ডায়েরিতে ‘এম ঘটক’ নামে মাসে ৭৫ লক্ষ! দাবি শুভেন্দুর

জানা গিয়েছে, ৬ সেপ্টেম্বর রাজ্যের স্বরাষ্ট্র দফতরের ডেপুটি সেক্রেটারি স্তরের এক আধিকারিক রাজ্য পুলিশের ডিজি এবং কলকাতা পুলিশের কমিশনারকে চিঠি লিখেছিলেন। মোট ২৪০ কোটি ১৬ লাখ ৮০ হাজার টাকা অনুদান রাজ্য সরকার ৩৭ হাজার ২৮টি পুজোর জন্য বরাদ্দ করেছে। প্রসঙ্গত, এর আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিটি ক্লাবকে ৫০ হাজার টাকার পরিবর্তে ৬০ হাজার টাকা অনুদান দেওয়ার ঘোষণা করেছিলেন। এছাড়াও, কলকাতা এবং রাজ্য বিদ্যুৎ বোর্ডগুলিকে পুজো কমিটির বিদ্যুৎ বিলে ৬০ শতাংশ ছাড় দেওয়ার জন্য অনুরোধ করা হয়েছিল। সব মিলিয়ে পুজোর অনুদানের কারণে রাষ্ট্রীয় কোষাগার থেকে মোট ২৫৮ কোটি টাকা ব্যয় হবে।
পুজোয় অনুদান নিয়ে রাজ্য বেশ কয়েকটি যুক্তি দিয়েছে। জানিয়েছে, সংবিধান অনুযায়ী রাজ্য সরকার মনে করলে জনগণের জন্য অর্থ বরাদ্দ করতে পারে। এতে কোনও বাধা নেই। তার পর ইউনেসকোর তরফ থেকে দুর্গাপুজোকে হেরিটেজ তকমা দেওয়ার কথা তুলে ধরে রাজ্য জানায়, এটা শুধু রাজ্যের নয়, দেশের জন্যও গর্বের বিষয়। সরকার হলফনামায় জানিয়েছে, সংবিধানের ৫১ (এ) ধারা অনুযায়ী, হেরিটেজ রক্ষার দ্বায়িত্ব দেশের প্রত্যেক নাগরিকের। সেই মোতাবেক রাজ্য সরকারের কাছে প্রত্যাশা করা হয়, তারা যেন এগুলির সংরক্ষণের জন্য প্রয়োজনীয় অর্থ বরাদ্দ করে। দুর্গাপুজোর দিনগুলিতে উৎসবকে মসৃণ ভাবে পরিচালনা করার জন্য এই অর্থ বরাদ্দ করা হয়। কোনও নির্দিষ্ট সম্প্রদায়কে উৎসাহিত করার জন্য নয়।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

7 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

7 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

7 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

7 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

7 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

7 months ago