প্রাথমিকে আরও ১১২ জনকে চাকরির নির্দেশ হাইকোর্টের

খবর লাইভ : প্রাথমিকে আরও ১১২ জনকে চাকরি দেওয়ার নির্দেশ দিলেন কলকাতা হাই কোর্টের (Cacutta High Court) বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের (Abhijit Ganguli)। এই নিয়ে গত ৩দিনে মোট ১৮৯ জনকে চাকরি দেওয়ার নির্দেশ দেওয়া হল। ২৮ সেপ্টেম্বরের মধ্যে ১১২ জনকে চাকরিতে নিযোগ করতে হবে। নিয়োগ সুপারিশ দেবে প্রাথমিক শিক্ষা পর্ষদ। ২৮ সেপ্টেম্বরের মধ্যে নির্দেশ কার্যকর হল কি না তার খোঁজ নেবে হাইকোর্ট।

আরও পড়ুনঃ বাগুইআটি কাণ্ডে তদন্তে গাফিলতি, সাসপেন্ড থানার আইসি

প্রাথমিকের টেটে সোমবার ২৩ জন, মঙ্গলবার ৫৪ জন ও বুধবার ১১২ জনকে চাকরির নির্দেশ দিলেন বিচারপতি গঙ্গোপাধ্যায়৷ ২০১৪-এ টেট (TET) পরীক্ষায় বসেছিলেন এই ১১২ জন। প্রশ্নপত্রে ভুল থাকায়, যেসব পরীক্ষার্থী ওই প্রশ্নের উত্তর দিয়েছেন, তাঁদের পুরো নম্বর দেওয়ার নির্দেশ দেওয়া হয়। সেই অনুযায়ী ওই ১১২ জনের নম্বর বাড়ে। কিন্তু তার সত্ত্বেও কেন নিয়োগ করা হল না, এ নিয়ে উচ্চ আদালতে আবেদন করেন তাঁরা। তার প্রেক্ষিতেই এদিন এই নির্দেশ দিয়েছেন বিচারপতি গঙ্গোপাধ্যায়।

HC ordered 112 more TET passers to get jobs

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

2 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

2 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

2 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

2 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

2 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

2 months ago