খবর লাইভ : প্রাথমিক টেট দুর্নীতিতে সিবিআই তদন্তে সিলমোহর ডিভিশন বেঞ্চের। মানিক ভট্টাচার্য অপসারণ সিদ্ধান্তও বহাল রাখল ডিভিশন বেঞ্চ। এ বিষয়ে কোনও হস্তক্ষেপ করল না কলকাতা হাই কোর্ট। এমনই নির্দেশ বিচারপতি সুব্রত তালুকদার ডিভিশন বেঞ্চের। এদিন হাই কোর্টের রায় অনুযায়ী, পর্ষদের নথি ফরেনসিক পরীক্ষার নির্দেশ বহাল থাকবে। সিঙ্গল বেঞ্চ মামলা পর্যবেক্ষণ করবে। কোর্টের নজরদারিতে তদন্ত হবে। নির্দিষ্ট সময় পরপর রিপোর্ট চাইতে পারবে সিঙ্গেল বেঞ্চ। কিছু বিরূপ মন্তব্য নির্দেশনামা থেকে মুছে ফেলা হল। ২৬৯ বরখাস্ত প্রার্থী দ্রুত শুনানির আর্জি জানাতে পারবেন না।
আরও পড়ুনঃ ‘দিদিমণির বিসর্জন… ডিসেম্বরে বিধানসভা ভোট’, বিস্ফোরক দিলীপ
প্রাথমিক নিয়োগ দুর্নীতিতে দুই CBI নির্দেশ চ্যালেঞ্জ করে রাজ্য এবং প্রাথমিক বোর্ড। একইসঙ্গে প্রাক্তন সভাপতি মানিক ভট্টাচার্যের অপসারণ সিদ্ধান্তও চ্যালেঞ্জ করা হয়েছিল। ২০১৭ দ্বিতীয় নিয়োগ প্রক্রিয়া লুকিয়ে করা হয় কোনও বিজ্ঞপ্তি ছাড়াই, এমনটাই অভিযোগ ওঠে। ভুল প্রশ্নে বাড়তি ১ নম্বর বেছে বেছে দেওয়া হয়েছে বলে অভিযোগ ওঠে।
পর্ষদের বাইরে দীর্ঘদিন বিক্ষোভ প্রদর্শন করে চাকরিপ্রার্থীরা। সেই মামলাতেই সিবিআই তদন্তের নির্দেশ ছিল বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের। সেই একক বেঞ্চের নির্দেশ চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে যায় রাজ্য। ২০১৪ সালের প্রাথমিক শিক্ষক নিয়োগে শাসক দলের নেতা-মন্ত্রীরা টাকার বিনিময়ে চাকরি দিয়েছেন, এই অভিযোগ সংক্রান্ত মামলা গ্রহণযোগ্য বলে আগেই রায় দিয়েছিল কলকাতা হাইকোর্ট ৷
তবে সব পক্ষকেই নিজেদের বক্তব্যের সপক্ষে আরও তথ্য প্রমাণ আদালতে হলফনামা দিয়ে জানানোর নির্দেশ দিয়েছিল আদালত। উল্লেখ্য, এর আগে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সিঙ্গল বেঞ্চ ২০১৪ সালের প্রাথমিক শিক্ষক নিয়োগে দুর্নীতি ও অনিয়মের অভিযোগে প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি মানিক ভট্টাচার্যকে অপসারণ করার নির্দেশ দিয়েছিল। পাশাপাশি নিয়োগ দুর্নীতি খতিয়ে দেখতে সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিল আদালত।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…