‘দিদিমণির বিসর্জন… ডিসেম্বরে বিধানসভা ভোট’, বিস্ফোরক দিলীপ

খবর লাইভ : বৃহস্পতিবার পশ্চিম মেদিনীপুরের দাঁতনে এক সভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন দিলীপ ঘোষ। জনসভায় দিলীপ বলেন, ‘হয়ত ডিসেম্বরের পরে বিধানসভা ভোট অনুষ্ঠিত হবে।’ তাঁর এই কথায় চরম জল্পনা তৈরি হয়েছে বঙ্গ রাজনৈতিক মহলে। বিজেপির সর্বভারতীয় সহসভাপতির কথায়, ‘ডিসেম্বর মাসে এই সরকার কার্যত আর থাকবে না। ২০২৪ সালে বিধানসভা ও লোকসভার নির্বাচন একসঙ্গে হবে। দেখতে থাকুন।’

আরও পড়ুনঃ দুর্গাপুজোর হেরিটেজ স্বীকৃতি নিয়ে কেন্দ্র-রাজ্য সংঘাত! কী বললেন শুভেন্দু ?

এদিন অ-বিজেপি সরকারের স্থায়িত্ব নিয়ে কটাক্ষ করতে করতে ‘পদ্ম পাতার’ উদাহরণ তুলে ধরেন মেদিনীপুরের সাংসদ। বলেন, ‘সরকারের কোনও ভরসা নেই। সে পদ্ম পাতায় জলের মতো। এই আছে এই নেই। আমরা মধ্যপ্রদেশে হেরে গিয়েছিলাম। কিন্তু, ৬ মাস পরে সরকার আমাদের হয়ে গেল। কর্নাটকে হেরে গিয়েছিলাম, সরকার আমাদের। মহারাষ্ট্রে হেরে গিয়েছিলাম। কিন্তু এখন সরকার আমাদের। তোমাদের তো দেড় বছর হয়ে গিয়েছে। অনেক করেছ। যাও এবার বাড়ি যাও। ঘুম পেয়েছে বাড়ি যাও। আমার মনে হয় নির্বাচন করতে হবে না, সরকার এমনিই হয়ে যাবে।’

এদিকে এদিন সৌগতবাবুকে নাম না করে কলার ধরে জুতো মারার হুঁশিয়ারি দেন দিলীপ ঘোষ। এদিন দিলীপবাবু বলেন, ‘চিরদিন সবার সময় সমান থাকে না। ভেবে চিন্তে কথাবার্তা বলা উচিত। ভাবছেন আমরা মায়ের দুধ খাইনি। জল খেয়ে বড় হয়েছি? এরকম যারা করেছে, তাঁরা মনে করছেন আমরা সুদে আসলে শোধবোধ করতে পারি না? তুলে নিয়ে এসে এখানে অশ্বত্থ গাছের তলায় জামা কাপড় খুলতে পারি। জুতোপেটা করতে পারি। ওই মোটা, কালো, ধুমসো একটা সাংসদ আছে তৃণমূল কংগ্রেসের। খালি বলে জুতো মারবে। কিছুই করতে পারবেন না। আপনার কাপড় খুলে নেবে এখানকার মানুষ। আমি বলছি, কলার ধরে নিয়ে এসে এখানে গাছের নিচে বেঁধে জুতো মারব। কোনও বাপের ব্যাটার হিম্মত নেই আটকে রাখার।’

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

4 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

4 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

4 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

4 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

4 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

4 months ago