খবর লাইভ : কয়লা ও গোরু পাচার মামলায় মূল অভিযুক্ত বিনয় মিশ্রের সঙ্গে আটমাস আগে ফোনে কথা বলেছেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। সিজিও কমপ্লেক্সে জেরার পর বাইরে বের হয়ে এসে এমনই বিস্ফোরক অভিযোগ করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দোপাধ্যায় (Abhishek Banerjee)। তাঁর কাছে ওই আলাপের অডিও ক্লিপ রয়েছে বলেও দাবি করেন তিনি। শুভেন্দু মামলা করলে তিনি সেই অডিও ক্লিপ সামনে আনবেন। তিনি জানান, ‘শুভেন্দু অধিকারীর ক্ষমতা থাকলে আমার বিরুদ্ধে মামলা করুক।’
আরও পড়ুনঃ গরু-কয়লা আদতে ‘স্বরাষ্ট্রমন্ত্রী কেলেঙ্কারি’,তোপ অভিষেকের
এরই পাশাপাশি, এবার কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিককে (Nisith Pramanik) সরাসরি গোরুচোর বলে আক্রমণ করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Avishek Banerjee)।
সরাসরি জানিয়েছেন গোরুপাচারের (Cow Smuggling) অভিযোগে আমরা নিশীথকে দল থেকে বের করে দিয়েছি, কিন্তু বিজেপি কোচবিহারে দাঁড় করিয়ে লোকসভায় জিতিয়েছে। পাশাপাশি শুভেন্দু অধিকারীর বিরুদ্ধেও কয়লা পাচার মামলায় মূল অভিযুক্তের সঙ্গে আট মাস আগে ফোনে কথা বলার অভিযোগ তোলেন তিনি।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…