খবর লাইভ : সর্বকালের অন্যতম সেরা টেনিস তারকা সেরেনা উইলিয়ামস টেনিস থেকে অবসরের সিদ্ধান্ত ঘোষণা করলেন।
মঙ্গলবার ৪০ বছর বয়সি এই ২৩টি গ্রান্ডস্লাম জয়ী তারকা জানিয়েছেন, আগামী ইউএস ওপেনের শেষে টেনিস থেকে অবসর নেবেন তিনি।
আরও পড়ুনঃ ‘নতুন তৃণমূল’ বিতর্কে ইতি টানলেন অভিষেক
এক সাক্ষাৎকারে তাঁর অবসরের খবরটি জানিয়েছেন তিনি। লিখেছেন, ‘আমি অবসর শব্দটা পছন্দ করি না। এটাকে সম্ভবত প্রয়োজনের তাগিদে বিবর্তন বললে ভাল শোনাবে। আমি টেনিস থেকে দূরে সরে যাচ্ছি, টেনিসের বাইরে আমার জীবনের অন্য গুরুত্বপূর্ণ বিষয়গুলোয় মনোযোগ দিতে চাইছি।’
আগামী ২৭ আগস্ট শুরু হবে ইউএস ওপেন। আসরটি শেষ হবে ১১ সেপ্টেম্বর। সেরেনা জানিয়েছেন, ওটাই তাঁর শেষ আসর। তিনি পরিবারকে সময় দিতে চান। সন্তানকে সময় দিতে চান। তিনি একজন নারী বলেই তাঁকে পরিবার-সন্তানের কথা চিন্তা করতে হচ্ছে। পুরুষ হলে হয়তো এই কলাম লিখতে হতো না বলেও উল্লেখ করেছেন।
অন্যদিকে টেনিস কোর্টে এক বছরেরও বেশি সময় পর জয় দিয়ে প্রত্যাবর্তন সেরেনা উইলিয়ামসের। ঠিক ৪৩০ দিন পর সিঙ্গেলস ম্যাচে জয় দিয়ে ফের টেনিস কোর্টে পা রাখলেন সেরেনা উইলিয়ামস। সোমবার টরন্টোতে আয়োজিত কানাডিয়ান ওপেনে ২৩ বারের গ্রান্ডস্লাম জয়ী সেরেনা ৬-৪, ৬-৩ সেটে স্পেনের নুরিয়া পারিজাস দিয়াজকে হারিয়ে দিয়েছেন।
সেরেনা শেষ সিঙ্গেলস ম্যাচে জয় পেয়েছিলেন ২০২১ সালের ফ্রেঞ্চ ওপেনে। বুধবার সেকেন্ড রাউন্ডের খেলায় তাঁর প্রতিপক্ষ হতে পারে বেলিন্দা বেনসিক বা তেরেজা মার্টিনকোভা।
দীর্ঘ সময় পর জয় পেয়ে সেরেনা বলেন, ‘আমার ধারণা ছিল, সুড়ঙ্গের শেষ মাথায় আলো আছে। জানি না যে আমি আলোর কাছাকাছি চলে এসেছি… সেই আলো হাতে নিতে আমার তর সইছে না। আমি টেনিস ভালবাসি। খেলতে দারুণ লাগে। কিন্তু সারাজীবন তো এভাবে চালিয়ে নিতে পারব না। তাই এই মুহূর্তগুলো উপভোগ করতে যতটা সম্ভব সেরাটা দিতে চাই’।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…