খবর লাইভ : কয়েক দিন আগেই রাজ্য জুড়ে নতুন তৃণমূল নাম শব্দবন্ধ ব্যবহার করে বেশ কিছু হোর্ডিং সামনে এসেছিল৷ যে হোর্ডিং ঘিরে তৃণমূলের মধ্যে ক্ষমতা ভরকেন্দ্র বদল নিয়ে রাজ্য জুড়ে জল্পনা শুরু হয়৷ এ দিন অবশ্য যাবতীয় বিতর্কে ইতি টেনে অভিষেক বন্দ্যোপাধ্যায় জানিয়ে দিলেন, তৃণমূলের মুখ একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়ই৷ নতুন তৃণমূল বলতে কী নিজে কয়েক মাস আগে কী বোঝাতে চেয়েছিলেন এ দিন তার ব্যাখ্যাও দিয়েছেন অভিষেক৷
আরও পড়ুনঃ ‘কেউ যদি ভাবে কারও ছেলেকে আক্রমণ করেছি বলে আমাকে ইডি-র জুজু, ভুল করছে: অভিষেক
এ দিন কয়লা কাণ্ডে ফের একবার ইডি জেরার মুখোমুখি হন অভিষেক৷ সিজিও কমপ্লেক্সে ইডি দফতরে হাজিরা দেওয়ার প্রায় সাড়ে ছ’ ঘণ্টা বাদে বেরোন অভিষেক ৷ সাংবাদিকদের মুখোমুখি হওয়ার সময় তাঁকে নতুন তৃণমূল নিয়ে তৈরি হওয়া বিতর্ক নিয়ে প্রশ্ন করা হয়৷
বিতর্কে ইতি টেনে অভিষেক বলেন, ‘তৃণমূলের একটাই মুখ জননেত্রী মমতা বন্দোপাধ্যায়।’
নতুন তৃণমূল বলতে তিনি কী বুঝিয়েছেন তা ব্যাখ্যা করে অভিষেক বলেন, ‘আমি যেটা বলে এসেছি ধূপগুড়ির সভায়, মানুষ যে রুপে তৃণমূলকে দেখতে পায় সেই ভাবে প্রতিষ্ঠিত করাই আমাদের মূল লক্ষ্য। আগামী ৬ মাসে আমরা যা করার করব। সেটা ব্লক বা টাউন কমিটির বদলে আপনারা দেখতে পারছেন। যে তৃণমূল আত্মসমর্পণ করতে জানে না। মাঠে-ময়দানে অতন্দ্র প্রহরীর মতো কাজ করবে সেটাই নতুন তৃণমূল। নিঃস্বার্থ ভাবে লড়বে। নির্ভীক ভাবে কাজ করবে সেটাই নতুন তৃণমূল কংগ্রেস।’
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…