কড়া নিরাপত্তায় ইডি দফতরে জিজ্ঞাসাবাদ শুরু অভিষেককে

খবর লাইভ : কয়লা পাচার-কাণ্ডে শুক্রবার এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের দফতর সিজিও কমপ্লেক্সে হাজিরা দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সকাল পৌনে ১১টা নাগাদ সিজিও কমপ্লেক্সে পৌঁছলেন অভিষেক।

আরও পড়ুনঃ দুর্গাপুজোর প্রাক উৎসবে সামিল হয়ে মুগ্ধ ইউনেস্কোর প্রতিনিধিরা

শুক্রবার সকাল থেকেই নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয় সিজিও চত্বর। যে কোনও রকম অপ্রীতিকর ঘটনা এড়াতে মোতায়েন করা হয় বিশাল সংখ্যক পুলিশের বাহিনী। সিজিও-র ভেতরে সংবাদমাধ্যমের প্রবেশও নিষিদ্ধ করা হয়েছে। উল্লেখ্য, ২৩ জুন কয়লা পাচার মামলায় ইডির আধিকারিকদের প্রশ্নের সম্মুখীন হন অভিষেকের স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায়। এই মামলায় দিল্লিতে ইডির দফতরে হাজিরা দিয়েছিলেন অভিষেকও। সূত্রের খবর, এবার অভিষেককে জিজ্ঞাসাবাদ করতে দিল্লি থেকে ইডির বিশেষ দল এসেছে শহরে।
গতকালই একটি টিম কলকাতায় এসে পৌঁছেছে। কলকাতায় যাঁরা কয়লাকাণ্ডে তদন্ত করছে তাঁরাও জিজ্ঞাসাবাদের সময় উপস্থিত থাকবেন। দিল্লির এই টিমটি রুজিরা বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ করেছিল সিজিও কমপ্লেক্স ইডি দফতরে এসে। প্রত্যেকটি বয়ান রেকর্ড করা হবে অভিষেকের। যে সমস্ত নথিগুলো আনতে বলা হয়েছিল সেই সমস্ত নথিগুলি খতিয়ে দেখবেন তদন্তকারী অফিসারেরা।
নথিগুলি খতিয়ে দেখার জন্য অন্য টিম কাজ করবে। তাঁরাও গতকালকে এসেছেন কলকাতায়। দিল্লি থেকে গতকাল যে চারজন অফিসার এসেছিলেন, তাঁরা ইডির সাইবার সেলের। সকালবেলা যে পাঁচজন ঢুকেছেন, সেই অফিসারেরা আগেও অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ করেছিলেন। এখন আরও দু’জন আসছেন ইডি দফতরে। বিমানবন্দর থেকে বেরিয়ে পড়েছেন তাঁরা, সকলেই দিল্লির সিনিয়র অফিসার। মূলত অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদের কারণ কী? রাজনৈতিক মহলে জল্পনা অব্যাহত৷

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

7 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

7 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

7 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

7 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

7 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

7 months ago