খবর লাইভ : কলকাতায় কার্যত পুজো শুরু। দুর্গাপুজোর এক মাস আগে থেকেই পুজোর মেজাজে কলকাতা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করে দিলেন, আজ থেকেই আমাদের পুজোর শুরু।
ইউনেস্কোর তরফে বিশেষ স্বীকৃতি পেয়েছে কলকাতার দুর্গাপুজো। তাই ইউনেস্কোকে ধন্যবাদ জানাতে বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার সেই অনুষ্ঠানে বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়ও হাজির ছিলেন।
বিসিসিআই প্রেসিডেন্ট এদিন ইউনেস্কোর প্রতিনিধিদের ধন্যবাদ জানান। একইসঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও এমন বর্ণাঢ্য শোভাযাত্রার জন্য ধন্যবাদ জানান।
এদিন বিসিসিআই-এর তরফে ইউনেস্কোর প্রতিনিধিদের উত্তরীয় পরান সৌরভ। তার পর বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায় উত্তরীয় পরান মমতা বন্দ্যোপাধ্যায়কে।
এদিন বিসিসিআই-এর তরফে সোনালি রঙের দুর্গামূর্তি দেওয়া হয় ইউনেস্কো-র প্রতিনিধিদের। সৌরভ এদিন বলেন, “দুর্গাপুজো আমাদের কাছে ঠিক কতটা গুরুত্বপূর্ণ, তা বলে বোঝানো যাবে না। খেলার সুবাদে আমি পৃথিবীর অনেক দেশে ঘুরেছি। নিজের অভিজ্ঞতা থেকে বলব, সবার দুর্গাপুজো দেখা উচিত।”
সৌরভ আরও বলেন, দুর্গাপুজোর এই দিনগুলোতে কলকাতার চেহারা একেবারে বদলে যায়। ধনী-গরিব, সবার মনে আনন্দে ভরে ওঠে। এই পাঁচ-সাতটা দিন আমাদের কাছে খুবই আনন্দের।” এদিন সৌরভ ছাড়াও ইস্টবেঙ্গল, মোহনবাগান ও মহামেডান ক্লাবের প্রতিনিধিরা অনুষ্ঠানে হাজির ছিলেন।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…