খবর লাইভ : প্রাকপুজো মিছিলের পরেই বিজেপির তোপ৷ রাজ্যের শাসকদলের বিরুদ্ধে এবার সুর চড়ালেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী৷ “দুর্নীতি এবং কলঙ্ক থেকে নজর ঘোড়াতেই শোভাযাত্রার আয়োজন করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। “বাঙালিরা বুদ্ধিমান। তাঁরা সব কিছু বোঝেন যে , ইউনেস্কোর হেরিটেজ তকমা কেন্দ্রীয় সরকারের সঙ্গীত-নাটক-অ্যাকাডেমির প্রচেষ্টার কারণেই মিলেছে। এতে মমতা বন্দোপাধ্যায় সরকারের কোনও কৃতিত্ব নেই।” সরকারের বিরুদ্ধে ঠিক এই ভাষাতেই সোশ্যাল মিডিয়ায় সরব হলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
আরও পড়ুনঃ দুর্গাপুজোর প্রাক উৎসবে সামিল হয়ে মুগ্ধ ইউনেস্কোর প্রতিনিধিরা
ইউনেস্কোর তরফে আন্তর্জাতিক সম্মানে ভূষিত হয়েছে বাংলার দুর্গোৎসব। আর সেই উপলক্ষেই বৃহস্পতিবার ইউনেস্কোকে ধন্যবাদ জানাতে কলকাতায় বর্ণাঢ্য শোভাযাত্রায় পা মেলান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্য সরকার আয়োজিত এদিনের অনুষ্ঠানে কলকাতার পুজো কমিটিগুলিও অংশ নেয়৷ সরকারি উদ্যোগে সেই শোভাযাত্রাকেই কটাক্ষ করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী৷
রাজ্যজুড়ে দুর্নীতি ইস্যুতে আন্দোলন শুরু করেছে প্রধান বিরোধী দল বিজেপি। শুভেন্দু অধিকারী-সহ বঙ্গ বিজেপির নেতারা লাগাতার আন্দোলন কর্মসূচিতে অংশ নিচ্ছেন। আগামী ১৩ সেপ্টেম্বর ‘চোর ধরো জেল ভরো’ এই স্লোগানকে সামনে রেখে নবান্ন অভিযানের ডাক দেওয়া হয়েছে গেরুয়া শিবিরের পক্ষ থেকে। এবার ইউনেস্কোর তরফে বাংলার দুর্গাপুজোর হেরিটেজ সম্মান নিয়েও সরকার তথা শাসক দলকে তীব্র ভাষায় আক্রমণ পদ্ম শিবিরের৷
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…