খবর লাইভ : কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ একাধিক দুর্নীতির সঙ্গে যুক্ত। বিরোধীদের কণ্ঠস্বর রোধ করতে ইডি-সিবিআই দিয়ে ভয় দেখানো হচ্ছে। ৭ ঘণ্টা ইডির জেরার পর বেরিয়ে এসে সরাসরি অমিত শাহর দিকেই তোপ দাগলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শাহ ছাড়াও অভিষেকের নিশানায় ছিলেন শুভেন্দু অধিকারী। অমিত শাহের ছেলে জয় শাহ। শুভেন্দু ফোন করে অমিত শাহের সঙ্গে ‘সেটিং’ করেছে বলেও আবারও অভিযোগ তুললেন তৃণমূল সাংসদ।
আরও পড়ুনঃ অভিষেককে ইডি জেরা, ‘আজকেও বড় কিছু ঘটতে পারে’, ইঙ্গিতপূর্ণ মন্তব্য সুকান্তর
গরু এবং কয়লা নিয়ে যে কেলেঙ্কারির অভিযোগ উঠেছে, তাকে ‘স্বরাষ্ট্রমন্ত্রী কেলেঙ্কারি’ বলে কটাক্ষ করে অভিষেক বলেন, এক দুর্নীতিগ্রস্তকে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী করেছেন উনি। ওকে আমরা দল থেকে তাড়িয়ে দিয়েছিলাম (নাম না করে নিশীথ প্রামানিককে কটাক্ষ)। লোককে-দরিদ্র মানুষকে ভয় দেখিয়ে ‘হর ঘর তেরঙ্গা’-র কথা বলেন, আর সেই অমিত শাহের ছেলে জয় শাহ জাতীয় পতাকা হাতে নিতে লজ্জা পান। ভারত-পাকিস্তান ম্যাচের সেই পতাকা না ধরার ছবিটাকে আরও একবার সবার সামনে আনার প্রচেষ্টাই ছিল অভিষেকের এ দিনের বক্তব্যের অন্যতম লক্ষ্য।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…