Special News Special Reports State

ইউনেস্কোর স্বীকৃতিতে মিছিল, আজ বন্ধ কোন রাস্তা, কোথায়ই বা পার্কিংয়ে নিয়ন্ত্রণ

0
(0)

খবর লাইভ :UNESCO-র স্বীকৃতি পেয়েছে বাঙালির দুর্গাপুজো। এবার পুজোর আনন্দ যেন কিছুটা বাড়তি৷ আন্তর্জাতিক স্বীকৃতি উদযাপনেই আর কিছুক্ষণের মধ্যে শুরু হবে বর্ণাঢ্য মিছিল৷ বেলা ২ টো নাগাদ এই বর্ণাঢ্য শোভাযাত্রা শুরু হবে জোড়াসাঁকো থেকে। শেষ হবে রেড রোডে। মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, কলকাতা শহরের সাতটি ওয়ার্ডের মধ্যে দিয়ে এই মিছিল যাবে। রেড রোডে অতিথিদের জন্য আসনের ব্যবস্থা করা হয়েছে। লালবাজার সূত্রের খবর, গোটা নিরাপত্তার দায়িত্বে থাকবেন কলকাতা পুলিশের স্পেশাল কমিশনার দময়ন্তী সেন।

পদযাত্রার জন্য বৃহস্পতিবার বেশ কিছু রাস্তা বন্ধ থাকবে। কিছু রাস্তায় হবে যান চলাচল নিয়ন্ত্রণ৷ ৫৫টি পুলিশ পিকেট থাকবে মিছিলের পথে। শহরের ২১ টি গুরুত্বপূর্ণ রাস্তায় যান চলাচলে বদল আনা হচ্ছে।
দুপুর ১২ টার পর থেকে যে সব রাস্তায় যান চলাচল ও পার্কিং নিয়ন্ত্রণ করা হবে-
ভূপেন বোস অ্যাভিনিউ
যতীন্দ্রমোহন অ্যাভিনিউ

সেন্ট্রাল অ্যাভিনিউ

বিবেকানন্দ রোড

বিবি গাঙ্গুলি স্ট্রিট

গণেশচন্দ্র অ্যাভিনিউ

এসএন ব্যানার্জি

মেও রোড

আউট্রাম রোড

রানি রাসমণি অ্যাভিনিউ

জওহরলাল নেহরু রোড

ডাফরিন রোড

হসপিটাল রোড

লাভার্স লেন

খিদিরপুর রোড

এসপ্ল্যানেড রোড ইস্ট
সম্পূর্ণ বন্ধ থাকবে সেন্ট্রাল অ্যাভিনিউয়ের দক্ষিণমুখী রাস্তা৷ সেন্ট্রাল অ্যাভিনিউয়ের উত্তরমুখী রাস্তা দিয়ে যান চলাচল করতে পারবে তবে মিছিলের প্রয়োজনে কিছু সময়ের জন্য এই রাস্তায় আংশিকভাবে যান নিয়ন্ত্রণ করা হবে৷ সকাল ৯ টা থেকে দুপুর ৩ টে পর্যন্ত চিত্তরঞ্জন অ্যাভিনিউতে যান চলচল বন্ধ থাকবে। গাড়িগুলিকে ঘুরিয়ে দেওয়া হবে শ্যামবাজার পাঁচমাথার মোড়ের দিকে। এপিসি রোড, এজিসি বোস রোড হয়ে যেতে হবে গাড়ি। লালবাজার সূত্রের খবর, সেন্ট্রাল অ্যাভিনিউয়ের হাওড়াগামী দিক খোলা থাকবে। আচার্য প্রফুল্লচন্দ্র রায় রোড ও আচার্য জগদীশচন্দ্র বসু রোডের একাংশ খোলা থাকবে, যাতে শিয়ালদহগামী গাড়ি চলাচল করবে।

নিরাপত্তায় থাকছে –

৩ হাজার অতিরিক্ত পুলিশ।

১ জন স্পেশাল কমিশনার নিরাপত্তা।

২২ জন ডিসি, ৪০ জন এসি।

গিরিশ পার্ক থেকে দরিনা ক্রসিং ৫৫ পিকেট।

৬ জন যুগ্ম কমিশনার

৩টি কুইক রেসপন্স টিম,

৯টি পিসিআর ভ্যান

১১ টি হেভি রেডিও ফ্লায়িং স্কোয়াড

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *