খবর লাইভ : বিশ্বের দরবারে বন্দিত হল বাংলার দুর্গাপুজো। যার সূচনা হল কলকাতার রাজপথে। বর্ণাঢ্য শোভাযাত্রা (UNESCO Durga Puja Rally) শেষে রেড রোডের মঞ্চে সাড়ম্বরে পালিত হল ইউনেস্কোর হেরিটেড স্বীকৃতি উদযাপনের অনুষ্ঠান। যার সূত্রধর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন বাংলা ইতিহাস রচনা করেছে। বৃহস্পতিবার রেড রোডের অনুষ্ঠান মঞ্চ থেকে এ কথা বললেন মমতা বন্দ্যোপাধ্যায়। স্যালুট জানান ইউনেস্কোর প্রতিনিধিদের। একইসঙ্গে তাঁদের আমন্ত্রণ জানান বাংলার দুর্গাপুজোয় সামিল হওয়ার জন্য।
আরও পড়ুনঃ বিধানসভায় আপাতত মুখ্যমন্ত্রীর পাশের আসন ফাঁকা রাখা হচ্ছে
এদিনের মঞ্চ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “ধর্ম যার যার, উৎসব সবার। ইউনেস্কোর তরফে এই স্বীকৃতি আমাদের আরও উৎসাহ জুগিয়েছে। এটাই ভবিষ্যতের পাথেয়। আজকের এই মঞ্চ সর্ব ধর্ম-বর্ণের মেলবন্ধন ঘটিয়েছে। ব্রিটিশ কাউন্সিলকে দিয়ে একটি সমীক্ষা করিয়েছিলাম আমরা। সেই সমীক্ষা রিপোর্টে দেখা গিয়েছে, দুর্গাপুজোকে কেন্দ্র করে এ রাজ্যে ৪০ কোটি টাকার ব্যবসা হয়। কত মানুষ উপকৃত হন এর মাধ্যমে। অতএব আমাদের ধর্মই আমাদের উৎসব। আমাদের জাত আমাদের একতা। আমরা সকলেই ঐক্যবদ্ধ।”
এদিন মহামিছিল শেষে রেড রোডে বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়। যেখানে নৃত্য পরিবেশন করেন বিনোদন জগতের প্রথম সারির অভিনেত্রীরা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) সুর ও লেখায় গাওয়া গানে নৃত্য পরিবেশন করেন সায়ন্তিকা, মিমি, সৌমিতৃষা সহ টলিউড ও টেলিউডের নায়িকারা। এছাড়াও মঞ্চে বসেছিল চাঁদের হাট। রাজ চক্রবর্তী, জশের মতো অভিনেতারা উপস্থিত ছিলেন মঞ্চে।
এদিন মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশেই উপস্থিত ছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly)। তাঁকে সম্বর্ধনা জানানো হয় রাজ্য সরকারের পক্ষ থেকে। দুর্গাপুজোর এই স্বীকৃতি নিয়ে উচ্ছ্বসিত ছিলেন দাদাও। পাশাপাশি এদিন মোহনবাগান (Mohun Bagan) এবং ইস্টবেঙ্গল (East Bengal) ক্লাবের প্রতিনিধিরাও সম্বর্ধনা জানান ইউনেস্কোর (UNESCO) প্রতিনিধিদের।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…