খবর লাইভ :ফের বিপাকে অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্ডেজ (Jacqueline Fernandez) । আর্থিক তছরূপের মামলায় দিল্লির পাটিয়ালা আদালতের তরফে সমন পাঠানো হল তাঁকে। আগামী ২৬ সেপ্টেম্বর অভিনেত্রীকে আদালতে হাজিরা দিতে হবে। ইডি’র তরফে জানানো হয়েছে, কনম্যান সুকেশ চন্দ্রশেখরের সঙ্গে জ্যাকলিন আর্থিক তছরুপে জড়িত। এমনকি ২১৫ কোটির আর্থিক তছরুপের মামলায় ইডি’র চার্জশিটে অভিনেত্রীর নাম উঠে আসে।
আরও পড়ুনঃ অভিষেককে ইডির তলব নিয়ে প্রশ্নে ‘ক্ষুব্ধ’ অনুব্রতর মন্তব্য, নাচব! নাচব নাকি ডেকেছে বলে?
প্রসঙ্গত, আর্থিক তছরুপ মামলায় এর আগেও অভিনেত্রীর বিরুদ্ধে তথ্য প্রমাণ জোগাড় করে ইডি। এই মামলা চলাকালীন অভিনেত্রী যাতে দেশের বাইরে যেতে না পারেন, তার জন্য কড়া নির্দেশিকা জারি করা হয়।
ইডির পক্ষ থেকে একটি বিবৃতিতে জানানো হয়েছিল, প্রায় ৫.৭১ কোটি টাকার যে উপহার সুকেশ চন্দ্রশেখর অভিনেত্রীকে দেন, তা পুরোটাই বেআইনি টাকায় কিনে ছিলেন অভিযুক্ত। ইডির দায়ের করা চার্জশিটটি বিবেচনা করে জ্যাকলিনকে অভিযুক্ত হিসাবে সাব্যস্ত করেছে ‘দিল্লির পাতিয়ালা হাউজ কোর্ট’।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…