Special News Special Reports State

ভর্তির প্রয়োজন নেই, এসএসকেএম থেকে ছেড়ে দেওয়া হল অনুব্রতকে

0
(0)

এস এস কে এম হাসপাতাতে ভর্তি না রেখে ছেড়ে দেওয়া হল বীরভূমের তৃণমূলের জেলা সভাপতি অনুব্রত মণ্ডলকে (Anubrata Mandal) । চিকিৎসকরা জানিয়েছেন অনুব্রত মণ্ডলের যে সব শারীরিক সমস্যা রয়েছে তারজন্য ভর্তির প্রয়োজন নেই। তাঁর প্রয়োজন ধারাবাহিক চিকিৎসার।

এদিন বেলা সাড়ে ১১ টা নাগাদ কলকাতার চিনার পার্কের ফ্ল্যাট থেকে রওনা হয়ে ১২ টা নাগাদ এসএসকেএমে পৌঁছান অনুব্রত। হাসপাতালে পৌঁছানর আগেই এসএসকেএমের উডবার্ন ব্লকের ২১৬ নম্বর কেবিন রেখে দেওয়া হয় অনুব্রতর জন্য। ৭ সদস্যের একটি মেডিকেল বোর্ড গঠন করা হয়। এসএসকেএম সূত্রে জানা গেছে, অনুব্রতর ফিসচুলার সমস্যার পাশাপাশি রয়েছে কাশি, ঘাড়ে ও মাথায় ব্যাথা। রুটিন চেকআপের জন্যই তিনি এসেছেন। ২১৬ নম্বর কেবিনেই তাঁর শারীরিক পরীক্ষা করা হয়েছে। তাঁর স্বাস্থ্য পরীক্ষার পর চিকিৎসকরা জানান, অনুব্রতর যে ধরনের শারীরিক সমস্যা রয়েছে, এরজন্য ভর্তি থাকার প্রয়োজন নেই। ধারাবাহিক চিকিৎসার প্রয়োজন। দুপুর আড়াইটে নাগাদ হাসপাতাল ছেড়ে বেরিয়ে যান অনুব্রত। এবার তিনি নিজাম প্যালেসে যান কিনা সেটাই এখন দেখার।

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *