মঞ্চে কেন্দ্রীয় মন্ত্রী, উত্তরবঙ্গ নিয়ে পৃথক রাজ্যের দাবিতে সরব বিজেপি বিধায়করা

খবর লাইভ : কোচবিহারের ভারতভুক্তি চুক্তি দিবসের অনুষ্ঠানে কেন্দ্রীয় মন্ত্রীর উপস্থিতিতেই পৃথক রাজ্যের দাবিতে সরব হলেন বিজেপি বিধায়করা। রবিবার নিউ কোচবিহার রেলস্টেশনের সামনের মাঠে কোচবিহার ভারতভুক্তি চুক্তি দিবস উপলক্ষ্যে এক অনুষ্ঠানের আয়োজন করে গ্রেটার কোচবিহার পিপলস অ্যাসোসিয়েশনের অনন্ত মহারাজ গোষ্ঠী। সেই অনুষ্ঠানে মহারাজ নিজেও কেন্দ্রশাসিত অঞ্চলের পক্ষে সওয়াল করেন। তবে তুফানগঞ্জের বিধায়ক মালতি রাভা রায় বা কোচবিহার উত্তর বিধানসভা কেন্দ্রের বিধায়ক তথা বিজেপির কোচবিহার জেলা সভাপতি সুকুমার রায়রা পৃথক রাজ্যের দাবি তুলে ধরেন। তাঁরা জানান, নানাভাবে উত্তরবঙ্গ বঞ্চিত। এক ঘণ্টার জন্য কোনও কাজে তাঁদের ৭০০ কিলোমিটার পথ পার হয়ে কলকাতা যেতে হয়। তাই উত্তরবঙ্গ থেকে যে আলাদা রাজ্যের দাবি উঠেছে, তাঁরাও সেটা সমর্থন করেন। তবে সরাসরি পৃথক রাজ্যের দাবি নিয়ে কিছু না বললেও কেন্দ্রীয় মন্ত্রী নিশীথ প্রামাণিক জানিয়ে দেন, অনন্ত মহারাজের দাবির পাশে তিনি সবসময় আছেন।

তবে এদিন বিজেপির চার বিধায়ক ও কেন্দ্রীয় মন্ত্রী নিশীথ প্রামাণিক অনুষ্ঠানে থাকলেও তৃণমূলের কোনও মন্ত্রী ও বিধায়ককে অনুষ্ঠানে দেখা যায়নি। ফলে প্রশ্ন উঠেছে, মাঝখানে তৃণমূল তথা মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ালেও এখন লোকসভা নির্বাচন এগিয়ে আসতেই অনন্ত মহারাজের কি ফের বিজেপির দিকে ঝুঁকছেন?

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

2 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

2 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

2 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

2 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

2 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

2 months ago