নিয়োগ দুর্নীতিতে কী ভূমিকা ছিল প্রসন্নর? উত্তর খুঁজছে সিবিআই

খবর লাইভ :SSC নিয়োগ দুর্নীতির মামলায় গ্রেফতার মিডলম্যান প্রসন্ন রায়কে ২ দিনের CBI হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। এরপর থেকেই শুরু হয়েছে প্রসন্নকে জিজ্ঞাসাবাদ। তিনিও নিয়োগ সংক্রান্ত বেনিয়মের মধ্যস্থতাকারী হিসেবেইও কাজ করতেন বলে দাবি সিবিআই-এর। কার নির্দেশে অকৃতকার্য পরীক্ষার্থীদের নিয়োগ করার সুপারিশ করেছিলেন প্রসন্ন রায়, সেসব বিষয়ে উত্তর খুঁজছে সিবিআই।
রবিবার প্রসন্নকে জিজ্ঞাসাবাদ শুরু করে সিবিআই। এদিন সিবিআই একাধিক বিষয় নিয়ে তাঁকে জিজ্ঞাসাবাদ করে। নিয়োগ দুর্নীতিতে আর কারা জড়িত ছিলেন সেসব বিষয়ে জেরা করে সিবিআই। প্রসন্ন রায় পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ ছিলেন, তাই তিনি শান্তিপ্রসাদ সিনহার আস্থা অর্জন করেছিলেন। তবে তাঁর কী ভূমিকা ছিল, তার এখনও সদুত্তর পায়নি সিবিআই। তাই নিয়োগ দুর্নীতিতে প্রসন্নের কী ভূমিকা ছিল?বেআইনি নিয়োগে সুপারিশ করা প্রার্থীদের কে নিয়োগ করাছিল? বেআইনি নিয়োগে পার্থ চট্টোপাধ্যায়ের সরাসরি ভূমিকা ছিল নাকি অন্য কেউ এই এই নিয়োগের সঙ্গে জড়িত ছিলেন, সেসবেরই উত্তর খুঁজছে সিবিআই।
সিবিআই সূত্রে খবর, প্রসন্ন রায়ের কর্মচারী প্রদীপ সিং ওরফে ছোট্টু।প্রসন্নর ‘আইডিয়াল কার রেন্টাল’ সংস্থায় কম্পিউটারের কাজ করত প্রদীপ।’আইডিয়াল কার রেন্টাল’ বিভিন্ন সরকারি বেসরকারি অফিসে গাড়ি ভাড়া দেয়।পশ্চিমবঙ্গ শিক্ষা দফতরে যখন গাড়ি ভাড়ার প্রয়োজন হতো, তখন এই ট্রাভেল সংস্থা থেকে গাড়ি ভাড়া করত। সেই সুবাদে প্রদীপ স্কুল সার্ভিস কমিশনের অফিসে অনায়াসে যাতায়াত করত।বেশিরভাগ সময় শান্তিপ্রসাদ সিনহা ,প্রদীপকে ফোন করে গাড়ি ভাড়া করত। যার জন্যই শান্তিপ্রসাদ সিনহার ফোন বুকে প্রদীপের নাম ছোট্টু ছিল। অভিযোগ প্রদীপ সিং অকৃতকার্য চাকরি পরীক্ষার্থীদের তালিকা বানাত।এছাড়াও প্রসন্ন রায় ২০১২ এর পর থেকেই হোটেল ব্যবসায় রমরমা হয়।
সিবিআই আলিপুর আদালতে দাবি করে, এই প্রসন্ন বৃহত্তর ষড়যন্ত্রের মধ্যে রয়েছে। প্রসন্নকে CBI নিজেদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করতে চায়। দু তরফের সম্পূর্ণ সাওয়াল জবাব শোনার পর আলিপুর আদালত,তার দু দিনের সিবিআই হেফাজত দেয়। প্রদীপকে আবার ২৯ অগাস্ট আলিপুর সিবিআই কোর্টে তোলার নির্দেশ দিয়েছে আলিপুর চতুর্থ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট প্রান্তিক ভট্টাচার্য।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

2 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

2 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

2 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

2 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

2 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

2 months ago