খবর লাইভ : রবিবার নন্দীগ্রামের কালিচরণপুরের ২৩৬ নম্বর বুথে প্রধানমন্ত্রীর ‘মন কি বাত’ অনুষ্ঠানে উপস্থিত শুভেন্দু অধিকারী ফের তোপ দাগলেন তৃণমূলকে। তার সাফ কথা, তৃণমূলের একটা ফর্মুলা আছে। টাকা তুলে ৭৫ ভাগ পৌঁছে দিতে হয় কলকাতায়, আর ২৫ ভাগ রাখা যায়। সেই ফর্মুলা অনুযায়ী তৃণমূলের নিচু তলার নেতা, এমএলএ, পঞ্চায়েত, জেলা পরিষদ এরা সমস্ত টাকা তুলেছে। তার মধ্যে ৭৫ শতাংশ কলকাতায় অভিষেক বন্দ্যোপাধ্যায় ও পিসিকে পাঠানো হয়েছে আর ২৫ ভাগ রেখেছে।
বিরোধী নেতা শুভেন্দু অধিকারীর বিস্ফোরক মন্তব্য, যদি অপা সিন্ডিকেটের উপরের দিকে যান তাহলে ভাইপো পড়বে । আর যদি নিচের দিকে আসেন তাহলে নিচু তলার তৃণমূলের নেতারা পড়বে। অ্যাপ্লিকেশন করেনিঅথচ আপার প্রাইমারিতে চাকরি হয়ে গেছে এইসব এজেন্টদের মাধ্যমেই। এসএসসিতে অ্যাপ্লিকেশন পর্যন্ত করেনি চাকরি পাইয়ে দেওয়া হয়েছে। এজন্য তাই উপরের দিকে উঠলে পিসি-ভাইপো পর্যন্ত যাওয়া যাবে। নিচের দিকে নামলে এই সমস্ত এজেন্টদের দিকে যাওয়া যাবে। আশা করি তদন্তকারী সংস্থা এদের শিকড় থেকে তুলবে ।
আপাতত শুভেন্দুর এই মন্তব্যে সরগরম রাজ্য রাজনীতি।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…